Jahirul Hasan
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘আয়েশি’ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘কোনো কোনো জায়গায় এমন অভিযোগ আছে, কেউ কেউ দুই-তিন ঘণ্টা কোর্ট করেন। বেলা ১১টায় আসেন, দেড়টা-দুটোর মধ্যে কাজ শেষ করে চলে যান। যদি এমন আয়েশি জুডিসিয়াল অফিসার কেউ থেকে থাকেন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তাদের এমন জায়গায় পদায়ন করা হবে, যেখানে আয়েশ করে চাকরি করা যাবে।’

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় ই-পারিবারিক আপিল আদালত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘দেশে ৪৬ লাখের উপরে মামলা পেন্ডিং (বিচারাধীন) রয়েছে। এই বিশাল সংখ্যক মামলা নিষ্পত্তি করতে গিয়ে বিচারকদের ওপর অমানবিক চাপ পড়ে। এই চাপ কমানোর জন্য আমরা কাজ করছি। ন্যায় বিচারের ক্ষেত্রটাকে মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গায় নিয়ে যেতে চাই।’

তরুণ বিচারকরা অনেক বেশি স্মার্ট উল্লেখ করে তিনি বলেছেন, ন্যায় বিচারের জায়গাটাকে যদি সত্যিকার অর্থে মানুষের আস্থা ও ভরসার জায়গায় পরিণত করতে হয়, তাহলে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল সেক্টর। এআইকে মোকাবিলা করতে হলে, ডিজিটাল সেক্টরে আমাদের আরও বেশি পারদর্শী হতে হবে। বিশেষ করে আমাদের তরুণ বিচারকরা অনেক বেশি স্মার্ট। আমি বিশ্বাস করি, তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং এআইকে সামনে নিয়ে যাবে।

আসাদুজ্জামান বলেছেন, আমরা ইতোমধ্যেই ই-বেইল বন্ড চালু করেছি এবং এটার সুফল জনগণ পাওয়া শুরু করেছে। আমাদের একটা আইন আছে, সেটা হলো ডিজিটালি সাক্ষ্য নেওয়া এবং ডিজিটালি হাজিরা দেওয়া। আমরা চিন্তা করছি, এটাকেও কিভাবে ডিজিটালি আনা যায়। ইতোমধ্যেই আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো কোনো আসামির ক্ষেত্রে ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হয়েছে। ওনারা হাজিরা দেবেন, ধার্য তারিখে কারাগারে থাকবেন। ওখান থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে হাজির করে কনফার্ম করছেন, আদালত তার ডিজিটাল হাজিরা কনফার্ম করে নিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে যে লক্ষ্যের কথা জানালেন সিমন্স

1

দক্ষিণ কোরিয়ার গাছন ইউনিভার্সিটিতে সুযোগ পেলেন বেরোবির পারভে

2

প্রথম টেস্টের একাদশে দেখা যাবে লিটনকে?

3

৪৪ শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি

4

অভিযানের পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়তে চান ট্রাম্প

5

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

6

সততা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে মেধা-দক্ষতার সর্বোচ্চ প্রয়

7

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

8

জেডআরএফের আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

9

পিএসজি তারকার মৌসুম শেষ, রোনালদোর আবেগঘন পোস্ট

10

আলভারেজকে পেতে আগ্রহী নয় বার্সেলোনা

11

তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল : রিজভী

12

সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব

13

দাউদ ইব্রাহিমের সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, অবশেষে নীরবতা ভাঙলেন

14

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

15

অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ

16

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্

17

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

18

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্

19

বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা

20