Jahirul Hasan
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

সৌদি আরবের বিরুদ্ধে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ পরিষদের সব সদস্যরাষ্ট্রের বিরল ঐকমত্যের ভিত্তিতে এই নিন্দা জানানো হয় বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

নিরাপত্তা পরিষদের চলতি সভাপতির দায়িত্বে থাকা জাতিসংঘে নিযুক্ত ফরাসি প্রতিনিধি জেরোম বোনাফো এক যৌথ বিবৃতিতে বলেন, সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানায় নিরাপত্তা পরিষদের সদস্যরা। বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এসব হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন।

বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক সনদ পুরোপুরি মেনে চলার পাশাপাশি আন্তর্জাতিক জলসীমায় বাধাহীন নৌচলাচলের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে জোর দিয়েছে।

একই সঙ্গে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের অবিলম্বে সব ধরনের সামরিক সংঘাত বৃদ্ধি এবং বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে চালানো হামলা বন্ধ করার জোর দাবি জানিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ এই নীতি-নির্ধারণী পরিষদ।

এদিকে, একই দিনে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদির বিরুদ্ধে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বৃদ্ধি পাওয়ায় দেশটির সুরক্ষায় জরুরি বৈঠকে বসছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানেরা। শুক্রবার রিয়াদের এক আনুষ্ঠানিক বিবৃতিতে ওই বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

গত জুলাই থেকে সৌদি আরবের বিরুদ্ধে হামলা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই হামলার মাধ্যমে বছরের পর বছর ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতির ইতি টেনে সৌদির বিরুদ্ধে নতুন করে নৌ-অবরোধ আরোপ এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে গোষ্ঠীটি। একই সঙ্গে সৌদি তেল রপ্তানি সম্পূর্ণ স্থবির করে দেওয়ার লক্ষ্যে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় এই বিদ্রোহীরা।

শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উচ্চপর্যায়ের ওই বৈঠকে অংশ নিতে দেশটির সেনাপ্রধান শুক্রবার সৌদি আরব সফরে যাচ্ছেন। তবে বৈঠকটি ঠিক একই দিনে অনুষ্ঠিত হবে কি না, তা স্পষ্ট করা হয়নি।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির বস্তিতে ৫৪ ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকার গল্প

1

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

2

ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন ক

3

ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি

4

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে ফেসবুকে যা বল

5

ডামুড্যায় বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্

6

মাদকের বিরুদ্ধে বেরোবির ‘জিরো টলারেন্স’, কারবারিদের ধরিয়ে দি

7

দেশ-বিদেশ থেকে আসা নেপালের ত্রাণ তহবিল ছাড়াল ১১ বিলিয়ন রুপি

8

‘বিশ্বকাপ শেষ, কিন্তু গল্পটা এগিয়ে চলবে’, সমর্থকদের উদ্দেশে

9

প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শু

10

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

11

বেলুচিস্তানে পৃথক অভিযানে ৭ সন্দেহভাজন জঙ্গি নিহত

12

সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না : ডা. শফিকুর রহমান

13

অস্ত্র আমদানিকারক থেকে বিশ্ববাজার জয় ভারতের

14

এবার পুলিশের বিশেষ দায়িত্বে শহিদ আফ্রিদি

15

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

16

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট

17

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

18

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

19

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

20