Jahirul Hasan
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আসছে বছর আবার হবে বুড়িগঙ্গায় দেবী দুর্গার বিসর্জন

আসছে বছর আবার হবে, এই আশা আর ব্যাকুল ভালোবাসায় দেবী দুর্গাকে বিদায় জানালেন সনাতন ধর্মাবলম্বীরা। শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। ঢাকের কাঠি, ধূপের ধোঁয়া আর ভক্তদের অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জনের মাধ্যমে মর্ত্য ছেড়ে নিজ আলয় কৈলাসে ফিরে গেলেন দশভুজা দেবী।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা ও দর্পণ বিসর্জন শেষে বুড়িগঙ্গার বসিলা ঘাটে ট্রাকে করে আসতে থাকে দেবী দুর্গার প্রতিমা। আশপাশের বিভিন্ন মণ্ডপ থেকে ঢাকের তালে নাচ-গানে দেবীকে বিসর্জন দিতে আসেন ভক্তরা।

মোহাম্মদপুরের মণ্ডপ থেকে বিসর্জনের জন্য ট্রাকে চড়ে এসেছেন সুদীপ্তা মজুমদার। পরনে লাল-সাদা শাড়ি, গালে সিঁদুর, ঢাকের তালে দেবী দুর্গার বিদায়বেলায় নাচছিলেন তিনি। আবেগপ্লুত হয়ে তিনি বলেন, পাঁচটি দিন কীভাবে কেটে গেল বোঝাই গেল না। দেবীকে বিদায় দিতে মন চায় না; তবুও তিনি আবার আসবেন আগামী বছর, এই প্রত্যাশাতেই দেবীকে বিসর্জন দিচ্ছি।

এদিকে বসিলতায় বুড়িগঙ্গার তীরে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘাটে সার্বক্ষণিক দায়িত্বরত ছিল।

এর আগে বিকেলে বিসর্জনের শোভাযাত্রা শুরুর আগে মণ্ডপে মণ্ডপে চলে দেবীর চরণ ছোঁয়ানো, অঞ্জলি দান এবং সধবা নারীদের সিঁদুর খেলা। দেবীর গালে ও সিঁথিতে সিঁদুর পরিয়ে নারীরা একে অপরের মাথায় ও গালে সিঁদুর ছুঁয়ে শুভকামনা জানান। ছোটরা মেতে ওঠে আবীর খেলায়, আর জ্যেষ্ঠদের কাছ থেকে নেয় আশীর্বাদ।

দেবী দুর্গা এবার মর্ত্যে এসেছিলেন ঘোটকে  চড়ে এবং বিদায়ও নিলেন ঘোটকে করে। সনাতন শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এর ফলে মর্ত্যলোকে আসবে শান্তি ও শস্যশ্যামলতা, ঘুচে যাবে সব অপশক্তি ও অশান্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপকে সামনে রেখে সহকারী কোচ নিয়োগ দিল বিসিবি

1

হামলার সাহস পাবে না কোনও শত্রু, এমন সক্ষমতা চায় ইরান

2

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন-বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন বিপ

3

শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

4

আমি চেয়েছিলাম বলেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ট্রাম্প

5

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

6

বন্যায় ডুবে গেল এশিয়ান গেমসের আয়োজক শহর

7

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

8

১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

9

পাকিস্তানে ভারত-সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত

10

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

11

জামালদের আড়ালে রাখছে বাফুফে নাকি ডুলি?

12

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোল

13

বেড়েছে সবজির দাম, মাছ-মুরগির বাজারেও স্বস্তি নেই

14

ভারতের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

15

প্রীতম-শেহতাজের প্রেমের শুরু হয়েছিল যেভাবে

16

বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরি

17

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তুতি, জরুরি বৈঠকে মিসরের পার্লামে

18

হলে JCD লেখা নিয়ে প্রতিবাদ, কুবির শিক্ষার্থীকে জুনিয়রসহ মারধ

19

শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তি

20