Jahirul Hasan
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মক্কা জোটের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। গত কাল মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারি বাসভবন ও দপ্তর এলিসি প্রাসাদে স্বাক্ষরিত হয়েছে এ চুক্তি।

সৌদি আরবের পক্ষে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ফ্রান্সের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভৌত্রিন চুক্তি স্বাক্ষর করেছেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত নতুন এ চুক্তির লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ও সংশ্লিষ্ট প্রতিরক্ষা শিল্প এবং দু’দেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। পাশাপাশি সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রশিক্ষণ এবং সামরিক শিক্ষায় বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় সহজতর করা।

উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি। এই জোটের চুক্তি মক্কায় স্বাক্ষরিত হয়েছিল বলে সংবাদমাধ্যমে এটি পরিচিতি পায় মক্কা জোট নামে। সৌদি আরবের অর্থায়ন, তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি ও ড্রোন এবং পাকিস্তানের সামরিক জনবল ও পরমাণু অস্ত্র এই জোটের প্রধান শক্তি।

মক্কা জোট গঠনের দু’সপ্তাহ পর ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল সৌদি। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে,  “এই চুক্তি সৌদি আরব ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান সহযোগিতার একটি সম্প্রসারিত রূপ। সেই সঙ্গে চুক্তিটি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা ক্ষেত্রগুলোতে যৌথ পদক্ষেপ ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের প্রতি উভয় দেশের অঙ্গীকারকে প্রতিফলিত করে, যা উভয় দেশের জাতীয় সক্ষমতা শক্তিশালীকরণ এবং তাদের অভিন্ন স্বার্থ পূরণে সহায়ক হবে।”

সূত্র : সৌদি গেজেট, আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির সম্ভাব্য অবসর নিয়ে কথা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

1

‘ফুটবল সকলের’ স্লোগানে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ইনফান্তিনোর

2

পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ

3

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

4

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

5

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

6

৩৮ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু ইয়েমেনি সেনাব

7

ভারতের গোয়ার গ্রুপে বাংলাদেশের ফর্টিজ

8

সৌদি জাহাজে হামলার পর ইরানকে কঠোর বার্তা ট্রাম্পের

9

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

10

বেরোবিতে ‘ঐতিহ্য উৎসব’: একই মঞ্চে প্রাচীন মিশর ও বাংলার লোকস

11

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

12

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাম

13

মেইল ভোট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল মার্কিন সুপ্রিম ক

14

চেলসির মালিকানা বদল নিয়ে মুখ খুললেন আলোনসো

15

‘চাইলেই সবাইকে বাদ দিতে পারেন না’, আনচেলত্তিকে একহাত নিলেন স

16

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধ

17

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

18

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

19

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

20