Jahirul Hasan
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদারে চিকিৎসক প্রশিক্ষণ, স্বাস্থ্যকর্মী বিনিময়, যৌথ গবেষণা এবং উন্নত স্বাস্থ্যপ্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে জনস্বাস্থ্য ও চিকিৎসাসেবা ক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে দুই দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়াতে হবে।

শুক্রবার চীনের হাইনান প্রদেশের হাইকো সিটিতে হাইনান জেনারেল পিপলস হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় তিনি এসব প্রস্তাব তুলে ধরেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী চীনের চিকিৎসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ এবং আধুনিক ও মানসম্মত হাসপাতাল নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার চীনা বিনিয়োগকারী ও স্বাস্থ্য খাতের যৌথ প্রকল্পে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও নিরাপত্তার নিশ্চয়তা দেবে।

বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে হাইনান জেনারেল পিপলস হাসপাতালে বিশেষ চিকিৎসা সুবিধা ও ছাড় দেওয়ারও অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ‘গ্রিন মেডিক্যাল চ্যানেল’ এবং চিকিৎসায় বিশেষ ছাড় চালুর বিষয়ে সম্মতি জানায়।

হাসপাতালের প্রেসিডেন্ট ঝাং জুন বাংলাদেশি পক্ষের প্রস্তাবকে স্বাগত জানিয়ে জনবল প্রশিক্ষণ, প্রযুক্তিগত উদ্ভাবন, হাসপাতাল ব্যবস্থাপনা ও স্বাস্থ্যশিল্পের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

1

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চ

2

ভারত কেন বাংলাদেশে উল্টো ইলিশ পাঠাচ্ছে?

3

হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

4

ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে

5

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

6

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

7

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত

8

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে কুবি শিক্ষার্

9

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান, অনিশ্চিত বাংলাদ

10

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

11

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক

12

দেবের পথ ধরলেন শুভশ্রী!

13

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

14

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন

15

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

16

হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের

17

যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘বিভক্ত’ করবে: জেলেনস্কি

18

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

19

পার্লামেন্টে উত্তেজনা, প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন সংসদ

20