Jahirul Hasan
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা


ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো ৪ থেকে ৬০ বছর বয়সীদের জন্য ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে।

জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদার তৈরি কিউডেঙ্গা (টিএকে-০০৩) নামের এই টিকাই ভারতে অনুমোদন পাওয়া প্রথম ডেঙ্গু টিকা। ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা টিকাটি বাজারজাত করার অনুমোদন দিয়েছে। এটি দুই ডোজের টিকা, যেখানে দ্বিতীয় ডোজ প্রথম ডোজের তিন মাস পর নিতে হবে।

কিউডেঙ্গা ডেঙ্গুর চারটি ধরন থেকেই সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কি না, তা পরীক্ষা করার প্রয়োজন হবে না। অর্থাৎ পূর্ববর্তী সংক্রমণের ইতিহাস ছাড়াই এই টিকা নেওয়া যাবে।

ভারতে গত দুই দশকে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ১১ গুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের মোট ডেঙ্গু রোগীর প্রায় এক-তৃতীয়াংশই ভারতে পাওয়া যায় বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে।

টিকাটির অনুমোদনের আগে ১৯টি আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষায় ২৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবীর ওপর এর কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই করা হয়। এ ছাড়া আটটি ডেঙ্গুপ্রবণ দেশে ২০ হাজারের বেশি অংশগ্রহণকারীকে নিয়ে পরিচালিত তৃতীয় ধাপের গবেষণায় দ্বিতীয় ডোজের ১২ মাস পর ডেঙ্গু প্রতিরোধে ৮০ দশমিক ২ শতাংশ এবং ডেঙ্গুর কারণে হাসপাতালে ভর্তি প্রতিরোধে ৯০ দশমিক ৪ শতাংশ কার্যকারিতা পাওয়া যায়। সাত বছর পর্যন্ত অনুসরণেও টিকাটি দীর্ঘমেয়াদি সুরক্ষা দিয়েছে বলে জানিয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

ভারতেও ৪ থেকে ৬০ বছর বয়সীদের নিয়ে পরিচালিত পৃথক তৃতীয় ধাপের পরীক্ষায় টিকাটি নিরাপদ, সহনীয় এবং কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

বর্তমানে এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার ৪৩টি দেশে কিউডেঙ্গা অনুমোদিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ডেঙ্গুপ্রবণ অঞ্চলে টিকাটি ব্যবহারের সুপারিশ করেছে। ইতোমধ্যে ব্রাজিলের জাতীয় টিকাদান কর্মসূচিতে এটি অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইন্দোনেশিয়াতেও সরকারি কর্মসূচির মাধ্যমে টিকাটি দেওয়া হচ্ছে।

ভারতে টিকাটি বাজারে আনা এবং ধাপে ধাপে জনগণের কাছে পৌঁছে দিতে নিয়ন্ত্রক সংস্থা ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে তাকেদা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

1

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

2

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকারি অফ

3

পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ

4

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত

5

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে

6

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি উয়েফার

7

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

8

জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল

9

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

10

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির

11

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, কী হয়েছে অভিনেতার?

12

নুসরাত ইমরোজ তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের

13

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা ন

14

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা নর্ডিক দেশগুলোর

15

ইতালী প্রবাসী নুরুল হুদাকে "৪ কোটি টাকার" বীমা দাবি পরিশোধ ক

16

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

17

ইসরায়েলকে স্বীকৃতি ছাড়া পারমাণবিক চুক্তি নয়, সৌদিকে ট্রাম্প

18

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

19

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় স্পিনার

20