Jahirul Hasan
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুতিনের সঙ্গে ফোনালাপ ঘিরে নর্ডিক দেশগুলোর মধ্যে মতবিরোধ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফিনল্যান্ড ও নরওয়ের নেতাদের ৯০ মিনিটের ফোনালাপকে কেন্দ্র করে নর্ডিক দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ডেনমার্ক ও সুইডেনের নেতারা এই উদ্যোগ নিয়ে প্রকাশ্যে সংশয় প্রকাশ করেছেন।

মঙ্গলবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব ও নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে পুতিনের সঙ্গে কথা বলেন। তারা ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অর্থবহ আলোচনার আহ্বান জানান। স্টাব বলেন, আলোচনা ছিল খোলামেলা ও গুরুত্বপূর্ণ। যুদ্ধের ফলাফল ইউরোপের নিরাপত্তায় সরাসরি প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

ফোনালাপের পর দুই নেতা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন। জেলেনস্কি ইউক্রেনের প্রতি তাদের সক্রিয় সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তবে এই উদ্যোগে প্রতিবেশী দেশগুলোর আপত্তি কমেনি।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, রাশিয়ার সামরিক তৎপরতা এবং ইউক্রেনে হামলা অব্যাহত থাকার মধ্য দিয়ে বোঝা যায়, মস্কো শান্তি আলোচনায় কতটা আন্তরিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, ইউরোপের অন্য দেশগুলোর সঙ্গে সমন্বয় না করে ফিনল্যান্ড ও নরওয়ের এই উদ্যোগ নেওয়া উচিত হয়নি। তার মতে, রাশিয়ার বিষয়ে ইউরোপের দেশগুলোর ঐক্য বজায় রাখা জরুরি।

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও উদ্যোগটি নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, পুতিন ছাড়া সবাই শান্তি চায় বলে তার ধারণা। সরাসরি আলোচনায় তার প্রত্যাশাও কম। ইউরোপের সম্মিলিত অবস্থানে বিভক্তি তৈরি হওয়ার ঝুঁকি থাকলে এমন আলোচনা বিপজ্জনক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে ইউক্রেনের শর্তে গ্রহণযোগ্য শান্তি প্রতিষ্ঠায় আলোচনা সহায়ক হলে তা ইতিবাচক হবে বলে জানান ক্রিস্টারসন।

নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরে বলেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগের পরিপূরক হিসেবে ইউরোপেরও রাশিয়ার সঙ্গে কথা বলা উচিত। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকায় এ ধরনের যোগাযোগ গুরুত্বপূর্ণ।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে নর্ডিক কাউন্সিলের নেতাদের বৈঠকের সময় এই মতবিরোধ সামনে আসে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন এবং মস্কোর ওপর নিষেধাজ্ঞা জোরদারের বিষয়ে দেশগুলো সাধারণত একমত। ফলে পুতিনের সঙ্গে ফোনালাপকে ঘিরে এই প্রকাশ্য মতপার্থক্য তাদের ঐক্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

সূত্র: ইউরোনিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্য

1

৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

2

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা সমাধানে প্রস্তুত ইরান: পেজেশ

3

‘একটু খ্যাতি পেলেই ক্রিকেটাররা পরিশ্রম করা ছেড়ে দেন’

4

‘চাইলেই সবাইকে বাদ দিতে পারেন না’, আনচেলত্তিকে একহাত নিলেন স

5

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিক্ষার্থী, ১ শিক্ষক নিহত

6

হুথিদের থেকে সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্

7

পূজার ছুটিতে নির্বাচন ভবনের সুরক্ষায় ৫ নির্দেশনা

8

সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব

9

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্

10

ইলন মাস্কের নজর ভারতের গ্রামে

11

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

12

আন্দোলন নিয়ে কংগ্রেসের কড়া সমালোচনা মোদির, রাহুলকে বললেন ‘ব্

13

ডামুড্যায় বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্

14

ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রা

15

৪০ বছরে সবচেয়ে বাজে শুরু, দুয়োধ্বনিতে ‘মর্মাহত’ ম্যানইউ কোচ

16

হাসপাতালে হাজারো আহতের ভিড়, সংকটে চিকিৎসা সেবা

17

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

18

পুনর্নির্বাচনে লড়বেন ইনফান্তিনো, নিশ্চিত করলো ফিফা

19

ঢাকার বায়ু দূষণ রোধে নিমগাছ রোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর

20