Jahirul Hasan
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত

সদ্যই পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরকারী কুয়েত এবার ভারতের সঙ্গেও একই খাতে সহযোগিতা চুক্তি করতে চায় কুয়েত। গতকাল শুক্রবার চুক্তির বিষয়বস্তু নিয়ে নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কুয়েতের সামরিক বাহিনীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকও হয়েছে।

বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অমিতাভ প্রসাদ। তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষা বিভাগের ৩ বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সরঞ্জাম এবং সমরাস্ত্র প্রস্তুতকারী কোম্পানি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও), আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

আর কুয়েতের প্রতিনিধি ছিলেন দেশটির সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আল সাক্রান। বৈঠক উপলক্ষে শুক্রবার নয়াদিল্লিতে কুয়েতের সামরিক বাহিনীর যে ৫ সদ্যস্যের প্রতিনিধি দল এসেছে, সেই দলের নেতা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশটির বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, “২০২৪ সালের ডিসেম্বরে কুয়েত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফরে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল দুই দেশের সরকারের মধ্যে। সেই সমঝোতা স্মারককেই বড় ও বিস্তৃত চুক্তিতে উন্নীত করতে চায় ভারত এবং কুয়েত।”

ওই কর্মকর্তা আরও জানান, চুক্তির চূড়ান্ত বক্তব্য বা বিষয়বস্তু এখনও নির্ধারিত হয়নি। তবে শুক্রবারের বৈঠকে ভারত এবং কুয়েত উভয়েই প্রশিক্ষণ, মহড়া, সামরিক বাহিনীর জন্য নির্ধারিত ওষুধ ও প্রতিরক্ষা শিল্প এবং সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম গবেষণার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে সহযোগিতা চুক্তিতে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের সঙ্গে ‘প্রটোকল এগ্রিমেন্ট-২০২৬’ নামে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে কুয়েত।

চুক্তি স্বাক্ষরের পর কুয়েতের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “এ চুক্তির মূল উদ্দেশ্য হলো প্রতিরক্ষা ও সামরিক খাতে দু’দেশের সহযোগিতার মাত্রা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করা।”

‘প্রটোকল এগ্রিমেন্ট – ২০২৬’ স্বাক্ষরের পরপরই পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে বিস্তৃত চুক্তি স্বাক্ষরের আগ্রহ দেখাল কুয়েত।

সূত্র : পিটিআই, ফার্স্টপোস্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলে JCD লেখা নিয়ে প্রতিবাদ, কুবির শিক্ষার্থীকে জুনিয়রসহ মারধ

1

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

2

এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশে

3

বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

4

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিলের আগেই ইনফান্তিনোকে

5

চাঁদে ঘাঁটি নির্মাণ প্রকল্পে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

6

ডার্বির আগে অনুশীলনে নেই নেইমার, কারণ জানাল সান্তোস

7

হাসানের ৮ উইকেটেই কাঁপছে অস্ট্রেলিয়া, তৃতীয় দিন শেষে বড় নায়ক

8

সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া

9

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে উদ্ধার করলেন নেইমার

10

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

11

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেত

12

দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ

13

এক মুহূর্তেই শেষ ১৩ প্রাণ, হিমাচলে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল

14

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপ

15

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

16

ন্যাশনাল লাইফের ট্রিপল এ রেটিং: দাবি পরিশোধে শতভাগ নিশ্চয়তার

17

পর্দা উঠছে এশিয়া কাপের, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

18

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

19

ড্রয়ের চিন্তা নয়, অস্ট্রেলিয়াকে হারাতেই হবে: অ্যালান ডোনাল্ড

20