Jahirul Hasan
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলাকে ‌‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বললেন আনোয়ার ইব্রাহিম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের পদক্ষেপকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন তিনি।

এনডিটিভির বিষ্ণু সোমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। তবে ভারতের প্রতি পাকিস্তানের সন্ত্রাসী নীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইতস্তত বোধ করেন তিনি।

ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে ভারতে অবস্থানরত আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিনে ইসরায়েলের ‘উপনিবেশ স্থাপন’ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হামাসের বয়স মাত্র ২০ বছর, কিন্তু ফিলিস্তিনে উপনিবেশ স্থাপনের ইতিহাস ৭০ বছরের পুরোনো। মালয়েশিয়া ও ভারত; দুই দেশই ঔপনিবেশিক শাসনের সঙ্গে পরিচিত। তাই ফিলিস্তিনে ইসরায়েলের উপনিবেশ স্থাপন আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না।

মালয়েশিয়ার এই প্রধানমন্ত্রী বলেন, ‘‘গাজায় অনবরত বোমা হামলা ও হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার এই ঘটনা অত্যন্ত নৃশংস। গাজায় ইসরায়েলের এই পদক্ষেপ মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাস।’’

তবে গত বছর ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনাকে পাকিস্তানের ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বলবেন কি না, এমন প্রশ্নের জবাব দেওয়া থেকে বিরত থেকে তিনি। পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদদাতা বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, আমি এত দূর যাব না। আমি জানি ভারতে এ কথা বলা কতটা সংবেদনশীল বিষয়। আমি মোদির যেমন ঘনিষ্ঠ বন্ধু, তেমনি পাকিস্তানিদের সঙ্গেও আমাদের সম্পর্ক রয়েছে।

ভারতকে সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও মহান সভ্যতার দেশ হিসেবে প্রশংসা করে আনোয়ার ইব্রাহিম বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার সব সমস্যার অচিরেই সমাধান হবে।

সূত্র: এনডিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তখন বিরক্ত লাগত, এখন বাবার ওই কথার মর্মটা বুঝি’

1

ট্রাম্পের কোরিয়া চালেই বদলে যাচ্ছে পূর্ব এশিয়ার শক্তির সমীকর

2

‘ফিফার পরবর্তী প্রধানকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে’

3

বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

4

আসিয়ান কাপের সূচি ঘোষণা, হামজাদের খেলা কবে কোথায়

5

বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার

6

সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ

7

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

8

পর্তুগালের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাবেক তারকা, আছেন বাংলাদেশে

9

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টে

10

স্মৃতিসৌধ ও শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার নতু

11

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

12

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে

13

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

14

সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার

15

মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে

16

‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের?

17

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনেও কাটছে জট

18

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান

19

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্

20