Jahirul Hasan
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনের পাশে দাঁড়াল নরওয়ে, ৯.২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

ইউক্রেনের জন্য ২০২৭ সালে ৮ হাজার ৫০০ কোটি নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৯ দশমিক ২ বিলিয়ন ডলার) সহায়তার ঘোষণা দিয়েছে নরওয়ে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ১২ হাজার কোটি টাকা। রবিবার কিয়েভ সফরে গিয়ে এ ঘোষণা দেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর। খবর আনাদোলুর।

নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঘোষিত অর্থের বড় অংশই ব্যয় হবে সামরিক খাতে। এর মধ্যে ৭ হাজার কোটি ক্রোনার বা প্রায় ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার সামরিক সহায়তার জন্য বরাদ্দ থাকবে। বাকি ১ হাজার ৫০০ কোটি ক্রোনার বা প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার দেওয়া হবে বেসামরিক খাতে।

স্টোর বলেন, ইউক্রেনের প্রতিরোধযুদ্ধে নরওয়ের সমর্থন অব্যাহত থাকবে। সামরিক ও বেসামরিক—উভয় ক্ষেত্রেই ইউক্রেনের পাশে থাকার বিষয়ে এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এই প্রতিশ্রুতির ফলে টানা তৃতীয় বছরের মতো ইউক্রেনকে একই পরিমাণ বার্ষিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিল নরওয়ে। রাশিয়ার প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী রবিবার নর্ডিক ও বাল্টিক অঞ্চলের নেতাদের সঙ্গে কিয়েভে পৌঁছান।

স্টোর বলেন, রাশিয়ার চলমান যুদ্ধের ভয়াবহ পরিণতি ইউক্রেনের মানুষ প্রতিদিনই ভোগ করছেন। একই সময়ে তারা নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে ইউক্রেনের পাশে নরওয়ের দাঁড়ানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

কিয়েভ সফরে ইউক্রেন ও নর্ডিক-বাল্টিক দেশগুলোর সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে স্টোরের। এ ছাড়া ইউক্রেনের জাতীয় পতাকা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। সফরে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করবেন নরওয়ের প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

1

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

2

কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান

3

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

4

ভুয়া ক্রিপ্টো অ্যাপের কারণে ১৮ লাখ ডলারের ক্ষতি

5

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

6

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

7

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

8

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খা

9

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

10

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

11

২৪ বছর আগে লেখা, ১০ বছর আগে রেকর্ড, অবশেষে এলো সেই গান

12

খাদ্য কর্মসূচির সুফল উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে

13

বেরোবিতে কলা অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার অনুষ্ঠিত

14

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

15

‘টস জিতে বোলিং পেলে অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতো বাংলাদ

16

" মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহি

17

ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার : রবিউল ইসল

18

বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি

19

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্

20