Jahirul Hasan
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘আমাকে কিছুই জানানো হয়নি’, ‘সরকে চুনর’ বিতর্কে নোরা

‘কেডি: দ্য ডেভিল’ ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গান নিয়ে তৈরি হওয়া বিতর্কে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। এক পডকাস্টে তিনি দাবি করেছেন, গানটির হিন্দি সংস্করণ তৈরির ক্ষেত্রে তাঁর কোনো অনুমতি নেওয়া হয়নি। এমনকি গানটির লিরিক্যাল ভিডিওতে তাঁর ছবি ব্যবহারের ক্ষেত্রেও তাঁকে জানানো হয়নি।

নোরার দাবি, অনেক সময় তাঁর নীরবতাকে মানুষ ভুলভাবে ব্যাখ্যা করেন। তাই পুরোনো এই বিতর্ক নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করতে চেয়েছেন তিনি।

‘কেডি: দ্য ডেভিল’ ছবির গানটি প্রকাশের পর থেকেই এর কথা ও দৃশ্যায়ন নিয়ে সমালোচনা শুরু হয়। গানটিতে নোরা ফতেহি ও সঞ্জয় দত্তকে দেখা যায়। গানের কথা নিয়ে আপত্তির পাশাপাশি নোরাকে ঘিরে বিভিন্ন ভিজ্যুয়াল নিয়েও প্রশ্ন ওঠে।

পরে নোরা একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, হিন্দি সংস্করণটির সঙ্গে তাঁর সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।

পডকাস্টে নোরা জানান, গানটির শুটিং তিনি প্রায় তিন বছর আগে করেছিলেন। তবে তখন গানটি ছিল কন্নড় ভাষায়। বড় বাজেটের সিনেমা এবং সঞ্জয় দত্তের সঙ্গে কাজের সুযোগ থাকায় তিনি সেই সময় গানটিতে অংশ নিয়েছিলেন।

নোরার অভিযোগ, পরে কন্নড় গানটির হিন্দি সংস্করণ তৈরি করার সময় তাঁর কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, গানটি হিন্দিতে ডাব করার সময় এমন কিছু শব্দ ও কথা ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে তিনি একমত নন। অথচ এসব পরিবর্তন সম্পর্কে তাঁকে আগে থেকে কিছু জানানো হয়নি।

শুধু গান নয়, এর লিরিক্যাল ভিডিও নিয়েও আপত্তি জানিয়েছেন নোরা। তাঁর অভিযোগ, ভিডিওতে তাঁর এমন কিছু ছবি ব্যবহার করা হয়েছে, যেগুলো তাঁর পছন্দের নয় এবং ব্যবহারের আগে তাঁর অনুমতিও নেওয়া হয়নি।

এমনকি নোরা ও সঞ্জয় দত্তের একটি এআই-তৈরি ছবিও ভিডিওতে ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

1

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

2

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন শরিফুল

3

মিয়ানমারের শরণার্থীদের পরিচয়পত্র, কর্মসংস্থানের ব্যবস্থা করছ

4

ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

5

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজিনিয়ার

6

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়

7

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

8

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনার

9

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

10

‘বিশ্বকাপ শেষ, কিন্তু গল্পটা এগিয়ে চলবে’, সমর্থকদের উদ্দেশে

11

পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকা

12

মক্কা জোটের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্

13

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

14

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

15

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

16

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

17

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

18

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

19

ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে সমালোচনায় পাকিস্তানের সাবেক স্বরা

20