Jahirul Hasan
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে

ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং খাতামুল আম্বিয়া (সা.) যৌথ বিমান প্রতিরক্ষা সদর দফতরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এলহামি জানিয়েছেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও প্রতিস্থাপনের কাজ চলছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গত দুই দফা আরোপিত যুদ্ধে আকাশ প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম এবং শত্রুর বিভিন্ন ধরনের আকাশযানের বিরুদ্ধে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, শত্রুর বিমান হামলা কার্যকরভাবে মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর এই কমান্ডার আরও বলেন, দ্বিতীয় দফার আরোপিত যুদ্ধ ইরানকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে, যা পরবর্তী যুদ্ধে কাজে লাগানো হয়েছে। তিনি বলেন, তৃতীয় দফার মার্কিন চাপিয়ে দেওয়া যুদ্ধেও ইরানের সক্ষমতার কার্যকারিতা আরও স্পষ্ট হয়েছে। ওই যুদ্ধে ইরান উল্লেখযোগ্য সংখ্যক গুরুত্বপূর্ণ ও কৌশলগত ড্রোন এবং শত্রুর যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল এলহামি বলেন, বর্তমানে ইরান শতভাগ দেশীয় সক্ষমতার ওপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি যুদ্ধে কার্যকর প্রমাণিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর উৎপাদন বাড়ানো হচ্ছে।-পার্সটুডে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’

1

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক

2

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতনী বিদার্থী সংসদের নতুন কমি

3

আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী তানভীরের ওপর ডিম নিক

4

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল

5

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার :

6

‘এ বিষয়ে আমি কিছু জানি না, ব্যাপারটি আমার নলেজে নেই’

7

উপাচার্যদের সংলাপে অংশ নিলেন বেরোবির উপাচার্য

8

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ ম

9

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

10

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

11

গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার

12

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

13

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হ

14

নিষেধাজ্ঞা শেষে আইপিএলে ফিরতে চান হ্যারি ব্রুক

15

ট্রাম্পের কোরিয়া চালেই বদলে যাচ্ছে পূর্ব এশিয়ার শক্তির সমীকর

16

৪৬ বছর পর তেলুগু সিনেমায় অনিল কাপুর

17

একাদশে ভর্তিতে এবারও থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম

18

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএন

19

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

20