Jahirul Hasan
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মারধর ও চাঁদাবাজির অভিযোগে ভারতীয় অভিনেত্রী গ্রেফতার

পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগে রাজি না হওয়ায় এক ব্যবসায়ীকে মারধর, ভয়ভীতি দেখানো এবং তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি আদায়ের অভিযোগ উঠেছে অভিনেত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বর্ষিণীর ব্যাংক হিসাবেও অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। গত ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসা থেকে ২৮ বছর বয়সী এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বর্ষিণী ও তার কয়েকজন বন্ধু তরুণ নামের এক ব্যবসায়ীকে তাদের প্রস্তাবিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। তবে ওই প্রস্তাবে রাজি হননি তরুণ। এরপরই তার সঙ্গে অভিযুক্তদের বিরোধ শুরু হয় বলে অভিযোগ।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ আগস্ট ভোরে নিজের ঘরে ফেরেন তরুণ। এ সময় সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় ও আরও দুজন। তারা মিলে তরুণকে মারধর করেন। একপর্যায়ে তার কাছ থেকে জোর করে ৫০ হাজার রুপি নগদ নিয়ে নেওয়া হয়।

এরপর ফোনে আরও অর্থ দাবি করা হয় বলেও অভিযোগ করা হয়। ভয়ভীতি দেখিয়ে তরুণকে বর্ষিণীর ব্যাংক হিসাবে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের হিসাবে ২ লাখ রুপি পাঠাতে বাধ্য করা হয়। নগদ ৫০ হাজার রুপিসহ মোট ৫ লাখ ৫০ হাজার রুপি নেওয়ার পরও থামেননি অভিযুক্তরা। বরং আরও ২৭ লাখ রুপি দাবি করে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।

পরে থানায় অভিযোগ করেন তরুণ। তদন্তে নেমে তার ব্যাংক হিসাবের তথ্য যাচাই করে বর্ষিণীর ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের প্রমাণ পায় পুলিশ। এরপরই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি আইফোনও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত বর্ষিণীর অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

1

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

2

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে যেভাবে চাপ বাড়াচ্ছে ইরান

3

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প

4

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন

5

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

6

পরমাণু-ছুঁতো শেষ, ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম

7

যুক্তরাষ্ট্র থেকে ১১ বোয়িং বিমান ক্রয়ে আগাম অভিনন্দন মার্কিন

8

উত্তেজনা পেরিয়ে বেরোবিতে সম্প্রীতির বার্তা, একসঙ্গে উপাচার্

9

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

10

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

11

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

12

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় স্পিনার

13

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

14

হরমুজ প্রণালী দিয়ে শত্রুর কোনো উন্নত প্রযুক্তিই যেতে পারবে

15

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

16

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

17

রাতের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংক

18

ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবার ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ল

19

আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্

20