যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদ- কংগ্রেসের দুই কক্ষেই জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদে কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকছে দলটির হাতে।
সিনেটের নিয়ন্ত্রণ পেতে মোট আসন প্রয়োজন ৫১টি। নির্বাচনের ফলাফলের সর্বশেষ চিত্র অনুযায়ী, সিনেটে ডেমোক্র্যাটরা পেয়েছে ৫৩টি আসন, আর রিপাবলিকানদের আসনসংখ্যা ৪২। এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। আর ৩৫টি আসনের মধ্যে ৩০টির গণনা শেষ হয়েছে।
অন্যদিকে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা পেয়েছে ২২৪টি আসন। রিপাবলিকানদের আসনসংখ্যা ১৩৩। ৪৩৫টি আসনের মধ্যে ৩৫৭টির ফল গণনা করা হয়েছে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন।
কংগ্রেসের দুই কক্ষে কে কত আসনে জয় পেল
সিনেটে টেক্সাস, ওহাইও ও কানসাসের মতো রিপাবলিকান-প্রধান রাজ্যগুলোতে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। বিশেষ করে কানসাসে প্রায় ১০০ বছর পর ডেমোক্র্যাটদের জয়কে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে।
বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হলো প্রতিনিধি পরিষদ। সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন। সাধারণত আইন প্রণয়নের প্রস্তাব প্রথমে এই কক্ষে উত্থাপন ও আলোচনা করা হয়, পরে তা সিনেটে পাঠানো হয়।
কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের পরাজয় হলেও এই ফলকে নিজের প্রেসিডেন্সির ওপর ‘আঘাত’ হিসেবে দেখছেন না ট্রাম্প। তার মতে, ডেমোক্র্যাটরা বহু বছর ধরে এমন বড় জয় পাওয়ার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত তারা তা অর্জন করেছে। এ জন্য দলটির প্রশংসাও করেন তিনি।
সূত্র: বিবিসি, দ্য নিউইয়র্ক টাইমস, রয়টার্স