Jahirul Hasan
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক হলেন হাফিজ উদ্দিন


স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মো. হাফিজ উদ্দিন-কে মনোনীত করা হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) সন্ধ্যায় বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রেজায়ে রাব্বি রেজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) এবং সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ-এর অনুমোদনক্রমে এ মনোনয়ন দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মো. হাফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে বিপিজেএফ-এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনের নীতি-আদর্শ বাস্তবায়নে তিনি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে ঢাকা মহানগরে সংগঠনকে শক্তিশালী ও সম্প্রসারণে তাঁর সক্রিয় অবদান বিবেচনায় তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

নবনিযুক্ত প্রধান সমন্বয়ক মো. হাফিজ উদ্দিন বলেন, "বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) এবং সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।"

তিনি আরও বলেন, "সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ঢাকা মহানগরে বিপিজেএফকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহকর্মী সাংবাদিক এবং ঢাকা মহানগরের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"

বিপিজেএফ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, মো. হাফিজ উদ্দিনের নেতৃত্বে ঢাকা মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থ সংরক্ষণে সংগঠন আরও কার্যকর ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

1

ককরোচ জনতা পার্টির আন্দোলনে সহিংসতা, যা বললেন রাহুল গান্ধী

2

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

3

শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

4

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

5

পর্দায় নয়, পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে টাইগার শ্রফের

6

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

7

বিভিন্ন দেশ বাংলা‌দে‌শে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র

8

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে কুবি শিক্ষার্

9

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

10

ইনফান্তিনোর ‘সময় ফুরিয়ে এসেছে’ : লা লিগা প্রধান

11

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

12

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

13

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

14

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

15

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

16

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

17

অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর

18

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

19

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি

20