Jahirul Hasan
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭


পাকিস্তানের উত্তরাঞ্চলীয় সোয়াত জেলায় শত শত মানুষের বিক্ষোভ-সমাবেশ চলাকালীন ভিড়ের মাঝে আত্মঘাতী এক বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আর ২০ জনেরও বেশি। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে আত্মঘাতী বোমা হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সোয়াতের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ফিদা হোসেন বলেছেন, ‌‌‘‘হামলাকারী তার শরীরে থাকা বিষ্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটিয়েছেন। এতে চার পুলিশ সদস্যসহ সাতজন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।’’

যদিও পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, দেশটির উত্তরাঞ্চলীয় সোয়াত জেলার কাবাল থানার প্রবেশদ্বারে রোববার আত্মঘাতী হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন।

জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান বলেছেন, থানার প্রবেশমুখে সন্দেহভাজন ওই আত্মঘাতী হামলাকারীকে পুলিশ সদস্যরা থামিয়ে তল্লাশির চেষ্টা করলে তিনি নিজের শরীরে থাকা বিষ্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন।

তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘‘সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। আমাদের পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত রয়েছেন। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং অতিরিক্ত তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।’’

সোয়াত উপত্যকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিরুদ্ধে রোববার থানার কাছেই কাবাল চত্বরে শত শত মানুষ বিক্ষোভ করছিলেন। ঠিক সেই সময় কাবাল থানার ফটকের কাছে শক্তিশালী এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে, রোববার সকালের দিকে প্রাদেশিক রাজধানী পেশোয়ারের পেশোয়ার-ইসলামাবাদ মোটরওয়ে টোল প্লাজার কাছে একটি আইইডি বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হন। 

অন্যদিকে, গত ৩০ জুলাই হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হন। সম্প্রতি দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী হামলা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের মাসিক নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, একীভূত জেলাগুলো বাদ দিয়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জুলাই মাসে বিভিন্ন ধরনের হামলা ও সহিংসতায় ১৫৪ জনের প্রাণহানি ঘটেছে। গত জুন মাসে এই সংখ্যা ছিল ৭৫। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রাণহানির ঘটনা ১০৫ শতাংশ বেড়েছে।

সূত্র: এএফপি, ডন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবিতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন

1

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

2

মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

3

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস

4

ফ্যামিলি কার্ড আর দেড় শ টাকার লাঞ্চ ছাড়া সরকারের কোনো সাফল্য

5

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

6

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অ

7

রাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত মির্জা আব্বাস, রুমিন ফারহানা

8

মাথাপিছু অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ছাড়িয়ে অনেক

9

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

10

সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে

11

অটোরিকশার দাপটে অচল সড়ক,গুদের ওপর বিষফোরা হয়ে দাঁড়িয়েছে

12

বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশা

13

এনরিকের প্রশংসায় পঞ্চমুখ মোনাকোর ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইস

14

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এন

15

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

16

স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্

17

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

18

গভীর রাতে রাজপথে হুমা কুরেশি, সঙ্গে সাকিব সালিম

19

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

20