Jahirul Hasan
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্রান্সে সাইবার হামলার কবলে শত শত সুপারমার্কেট

ফ্রান্সের শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেশন সিস্টেমে এক নজিরবিহীন সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর ফলে সুপারমার্কেটগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অবিশ্বাস্যভাবে বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট) পর্যন্ত পৌঁছে যায়। এতে বিপুল পরিমাণের খাদ্যসামগ্রী পচে নষ্ট হয়ে গেছে এবং একাধিক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

সোমবার (১২ অক্টোবর) ফরাসি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্টারমার্শে, কোঅপারেটিভ ইউ এবং ই ল্যকের্ক-সহ শীর্ষ কয়েকটি সংস্থা এই সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ফরাসি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্টারমার্শে বা তার নেটো ব্র্যান্ডের অন্তত ৩০০টি, কোঅপারেটিভ ইউ-এর ১০০টির বেশি, ক্যারেফোরের ৮০টি, মনোপ্রিক্সের প্রায় পাঁচ শতাংশ শাখা এবং ই লেক্লার্কের একাধিক সুপারমার্কেট এই দূরবর্তী হ্যাকিংয়ের শিকার হয়েছে। প্যারিস প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এই হামলার ফলে সংযোজিত রেফ্রিজারেটরগুলোতে জোরপূর্বক বরফ গলানোর প্রক্রিয়া সক্রিয় হয়ে যায়, যার ফলে তাজা ও হিমায়িত সব পণ্য ফেলে দিতে হচ্ছে।

ইন্টারমার্শের প্রধান নির্বাহী থিয়েরি কটিলার্ড জানান, এই নজিরবিহীন ঘটনার ফলে এক দিনেই দেশজুড়ে কয়েক কোটি ইউরোর আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ফরাসী প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লেকরনু জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে (এএনএসএসআই) তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ইউরোপের অন্যান্য দেশ আক্রান্ত হয়েছে কি না তা সমন্বয় করে দেখা হচ্ছে।

'কোঅপারেটিভ ইউ'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডোমিনিক শেলশার জানিয়েছেন, তাদের সুপারমার্কেট গ্রুপটিকেও একইভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ লিখেছেন, 'ফরাসি জনগণের তাজা পণ্য সংরক্ষণ এবং খাদ্য সরবরাহের জন্য অত্যাবশ্যকীয় সরঞ্জামগুলোকে লক্ষ্যবস্তু বানানো অত্যন্ত গুরুতর একটি ঘটনা এবং এটি নজিরবিহীন।'

ফরাসি সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআই জানিয়েছে, ডেনিশ প্রতিষ্ঠান ডেনফসের তৈরি করা সফটওয়্যারের দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা দূরনিয়ন্ত্রিত উপায়ে এই হামলা চালিয়েছে। তবে ডেনফস জানিয়েছে, যেসব দোকানে পুরনো সংস্করণ বা ফার্মওয়্যার চালানো হচ্ছিল কেবল সেগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা গ্রাহকদের হালনাগাদ প্রযুক্তি ব্যবহারের পরামর্শ আগেই দিয়েছিল।

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, জার্মানি এবং বেলজিয়ামও এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে। প্রযুক্তি নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি একটি বৈশ্বিক সতর্কবার্তা এবং ভবিষ্যতে জ্বালানি খাত বা হাসপাতালে এই ধরনের হামলা রোধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া জরুরি।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

1

চার্চের বাইরে হাজার হাজার ভক্ত, রোনালদো-জর্জিনা কি বিয়ে করেছ

2

সান্তোসকে জেতানোর পর বিতর্কে জড়ালেন নেইমার

3

বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

4

আইসিসির শাস্তি পেলেন দুই ক্যারিবীয় তারকা

5

শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি : চিফ হুইপ

6

নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার

7

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগিরই ঢাকা সফরে

8

কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা

9

আর্সেনালের পরিবর্তে ম্যানসিটিতে যোগদানের কারণ জানালেন মঙ্গা

10

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

11

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস

12

প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

13

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকে

14

সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছুঁতে যাচ্ছেন কেইন

15

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দা

16

বিশ্বকাপকে সামনে রেখে সহকারী কোচ নিয়োগ দিল বিসিবি

17

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাই

18

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

19

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর

20