Jahirul Hasan
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোনালদোর সঙ্গে ‘অশোভনীয় আচরণ’, শাস্তি পাচ্ছেন পর্তুগাল কোচ

ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় শাস্তি পেতে পারেন পর্তুগাল কোচ জর্জ জেসুস। পর্তুগিজ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের অধিনায়কের সঙ্গে কোচের আচরণ ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে না বলেই মনে হচ্ছে।

পর্তুগিজ ওয়েবসাইট ‘সিএম জার্নাল’ জানিয়েছে, পর্তুগালের দায়িত্বে থাকাকালে রোনালদোর সঙ্গে কোচের আচরণ ‘অশোভনীয়’ ছিল। একটি শর্তে জেসুসের নিষেধাজ্ঞার প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। কেউ যদি আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক অভিযোগ দায়ের করে তাহলে কোচের আচরণ নিয়ে পর্যালোচনা শুরু হবে। আপাতত তার শাস্তি পুরোপুরি নির্ভর করছে অভিযোগ কখন দায়ের হয়, তার ওপর।

এখন পর্যন্ত কোনো অভিযোগ কারও পক্ষ থেকে আসেনি। তাই কোচের বিরুদ্ধে প্রক্রিয়া শুরুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি এখন পর্যন্ত কেবল সম্ভাবনা হিসেবেই দেখা হচ্ছে, তার বেশি কিছু নয়।

রোনালদো ও জেসুসকে নিয়ে পর্তুগালে সংকট তৈরি হয় ডেনমার্ক ম্যাচের আগে তারকা ফরোয়ার্ড জাতীয় দলের ক্যাম্প ছাড়ার পর থেকে। পরে নরওয়ে ম্যাচেও ছিলেন না তিনি। চার ম্যাচের মধ্যে কেবল প্রথমটি খেলেন রোনালদো।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে সংবাদ সম্মেলনে জেসুসের বল কথাগুলো। তিনি জোর গলায় বলেন, কোচ হিসেবে কোন খেলোয়াড়কে বাইরে রাখতে হবে সেই ক্ষমতা তার একার। প্রতিবাদ জানিয়ে রোনালদো বিদায় নেন।

পরে পর্তুগিজ তারকা লম্বা এক বক্তব্যে জানান, জেসুস দুইবার তাকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙেছেন। কোচ অবশ্য এনিয়ে আলাপ বরাবর এড়িয়ে গেছেন। 

জানা গেছে, রোনালদোও শাস্তি পেতে পারেন। ক্যাম্প ছাড়ার অপরাধে তাকে শাস্তি দিতে পারে পর্তুগিজ ফেডারেশন, সেটা আর্থিক জরিমানা থেকে শুরু করে ছয় মাসের নিষেধাজ্ঞা হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তোসকে জেতানোর পর বিতর্কে জড়ালেন নেইমার

1

এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশে

2

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যা

3

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন

4

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

5

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

6

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

7

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্র

8

ইরান যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে: বিশ্লেষক

9

যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হ

10

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমা

11

একাদশে ভর্তিতে আসন সংকট হবে না, ফাঁকা থাকবে কয়েক লাখ

12

পোশাক বিতর্ক উড়িয়ে রাখিবন্ধন উদযাপন কৃতির

13

আশঙ্কাজনকভাবে কমছে জন্মহার, বিশ্বজুড়ে রেকর্ড জনসংখ্যা হ্রাস

14

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন

15

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে কী বলেছিলেন ইয়ামাল?

16

ইরান যুদ্ধে আহতের তালিকায় আরও সেনার নাম যোগ করল যুক্তরাষ্ট্র

17

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

18

রেকর্ডের নেশাই কেইনকে অন্যদের চেয়ে আলাদা করে: টুখেল

19

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

20