Jahirul Hasan
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাস্কোর সতর্কবার্তা: বিশ্বজুড়ে ‘রুশ নাগরিকদের শিকার’ করছে যুক্তরাষ্ট্র

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জোর আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বজুড়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো রুশ নাগরিকদের টার্গেট করে গ্রেফতার ও হয়রানি করছে উল্লেখ করে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। 

সম্প্রতি ন্যাটো জোটভুক্ত বলকান দেশ মন্টেনিগ্রোতে একজন জনপ্রিয় রুশ সামরিক ব্লগারের আটকের ঘটনার পর মস্কো এই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন দেশে অবস্থানরত বা ভ্রমণরত রুশ নাগরিকদের নিরাপত্তার বিষয়টি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 

গত ৯ অক্টোবর মন্টেনিগ্রোতে আটক হন জনপ্রিয় রুশ টেলিগ্রাম চ্যানেল ‘রাইবার’-এর প্রতিষ্ঠাতা ও সামরিক বিশ্লেষক মিখাইল জভিনচুক। তার সাথে থাকা স্ত্রী এবং অন্য তিন সহযোগীকেও মন্টেনিগ্রো পুলিশ হেফাজতে নেয়। প্রায় নয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ এবং তাদের বিরুদ্ধে তথাকথিত ‘অপরাধমূলক, অপারেশনাল ও গোয়েন্দা পর্যালোচনার’ অভিযোগ এনে শেষ পর্যন্ত মন্টেনিগ্রো থেকে তাদের বহিষ্কার করা হয়।

শুক্রবার মস্কোতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আমরা আরও একবার বাধ্য হয়ে আমাদের নাগরিকদের মনে করিয়ে দিচ্ছি যে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে চরম সতর্কতা ও সচেতনতা বজায় রাখা জরুরি। মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর যেকোনো অযৌক্তিক বা সন্দেহজনক দাবির কারণে আমাদের নাগরিকদের শিকার বানানোর যে আন্তর্জাতিক চক্রান্ত চলছে, সে সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

জাখারোভা উল্লেখ করেন যে, মন্টেনিগ্রো রাশিয়ার ‘অবান্ধব দেশের তালিকায়’ অন্তর্ভুক্ত নয়। তবুও সেখানে এমন ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে যে বন্ধুভাবাপন্ন বা নিরপেক্ষ হিসেবে পরিচিত দেশগুলোতেও এখন রুশ নাগরিকরা নিরাপদ নন। ‘রাইবার’ নেটওয়ার্কের ওপর হাইব্রিড কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হলেও তাদের বিরুদ্ধে স্পষ্ট কোনো প্রমাণ এখনো জনসমক্ষে উপস্থাপন করা হয়নি।

এদিকে এই আটকের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকার করলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করা যেকোনো রুশ নাগরিকের জন্যই অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ।

সূত্র: আরটি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

1

ইতালী প্রবাসী নুরুল হুদাকে "৪ কোটি টাকার" বীমা দাবি পরিশোধ ক

2

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

3

গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পি

4

হরমুজে ইরানের মাইনের আঘাতে দুই সুপার ট্যাংকারে আগুন

5

ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি

6

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

7

ইমরান খানকে স্বস্তির খবর দিল আদালত

8

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

9

সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, জলকামান-সাউন্ড গ্রেনেডে ছ

10

গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে

11

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

12

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎব

13

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিই

14

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায়

15

হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের

16

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ : ডেপ

17

যুক্তরাষ্ট্র কেন সৌদিকে সহায়তা করছে না?

18

যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্

19

পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর কর

20