Jahirul Hasan
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ফুটবল সকলের’ স্লোগানে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ইনফান্তিনোর

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বেসরকারিকরণের ব্যর্থ প্রচেষ্টার পর জিয়ান্নি ইনফান্তিনোর পায়ের নিচ থেকে মাটি সরতে শুরু করেছে। কিন্তু নিজের প্রতি আস্থা হারাচ্ছেন না তিনি। প্রতিকূলতার মুখোমুখি থেকেও নতুন মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার বাসনা তার মনে। ‘ফুটবল সবার জন্য’ স্লোগান নিয়ে নির্বাচনে প্রতিপক্ষদের চ্যালেঞ্জ জানালেন তিনি।

২০২৭ সালের মার্চে ফিফা প্রেসিডেন্ট নির্বাচন। আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার কংগ্রেসে নির্ধারণ হবে ইনফান্তিনোর ভাগ্য। তবে তিনি কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন কি না কিংবা বিনা লড়াইয়ে নির্বাচিত হবেন কি না তার আভাস মিলবে নভেম্বরে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ নভেম্বর।

আপাতত কেউই ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থিতার ঘোষণা দেননি। তার আগে সুইস-ইতালিয়ান প্রশাসক নিজের নির্বাচনী অবস্থান জানালেন। চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করে ফিফা প্রধান শনিবার ‘ইশতেহার’ ঘোষণা করলেন, ‘নতুন নির্বাচনে আমি অবশ্যই একজন প্রার্থী হব। আর আমার স্লোগান খুবই সহজ-সরল: ফুটবল বিশ্বের সর্বত্র, সকলের। এটাই আমি বিশ্বাস করি।’

তার মূল বার্তা, বিশ্বের সবাইকে তিনি স্বপ্ন দেখার ও ফুটবল খেলার সুযোগ দিতে চান। একই সঙ্গে বিশ্বের বড় ফুটবল জাতির সঙ্গে বাকিদের ব্যবধান কমিয়ে আনতে কাজ করতে চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

1

জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে জাসাসের শ্রদ্ধা নিবে

2

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

3

সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

4

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

5

৭০০ সিসিটিভি থেকে ১৫ হাজার পুলিশ, শি জিনপিংয়ের নিরাপত্তায় দি

6

মেসির সম্ভাব্য অবসর নিয়ে কথা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

7

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি উয়েফার

8

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার :

9

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

10

আর্জেন্টিনার খেলোয়াড়দের শাস্তি শিথিল করল ফিফা

11

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

12

প্রধানমন্ত্রীর হাত ধরেই আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রিজভী

13

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

14

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

15

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

16

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

17

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

18

বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হুইপ

19

নেপালের বন্যায় মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, যেভাবে কাজ করবে

20