Jahirul Hasan
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

সারা দেশের গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় সমাবেশ আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে বেলা ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিতে আগামী ১৩ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

গ্রাম পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। তাদের দাবির মধ্যে রয়েছে জাতীয় বেতন স্কেলের আওতায় অন্তর্ভুক্তি, নতুন বেতন গ্রেড নির্ধারণ, নিয়মিত রেশন, চিকিৎসা ও ঝুঁকি ভাতা, অবসরকালীন এককালীন আর্থিক সুবিধা, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা।

ইউনিয়ন পরিষদ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, রাতের পাহারা, অপরাধ দমনে পুলিশকে সহায়তা এবং স্থানীয় প্রশাসনিক কাজে গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন

1

বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমানন

2

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

3

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্র

4

সাদা শাড়িতেও মোহময়ী মিম

5

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতীমন্ত্রী মীর শা

6

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

7

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটির সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্

8

নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার

9

ইউরোপীয় অস্ত্র কারখানাকে নিশানা বানানোর হুমকি রাশিয়ার

10

ইন্টার পরীক্ষার আগে রিয়াল শিবিরে সুখবর

11

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

12

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্

13

২০৩৪ বিশ্বকাপের ভেন্যুর নির্মাণ কাজ স্থগিত করলো সৌদি

14

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

15

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

16

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

17

সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তি দাবি বিপিজ

18

ভারতে বাংলাদেশি ইলিশের চাহিদার কথা উপদেষ্টাকে জানালেন দীনেশ

19

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

20