Jahirul Hasan
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!


ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে নেপালে অবস্থান করছেন এবং সেখানে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেছেন। সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে এসে সেখান থেকে ক্যাব্‌ল কারে চড়ার অনুভূতি ভক্তদের সাথে শেয়ার করেন এই অভিনেত্রী। 

অপু বিশ্বাস জানান, নেপালের পোখারা অন্নপূর্ণার এই ক্যাব্‌ল কারটি অত্যন্ত উঁচুতে অবস্থিত, যা তার কাছে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের অভিজ্ঞতার চেয়েও ভয়াবহ বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে। লাইভের ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘ভীষণ ভয় লাগছে।‘’

রোমাঞ্চকর এই ভ্রমণে কিছুটা ভয় পেলেও অপু বিশ্বাস ভক্তদের সতর্ক করে বলেছেন, যাদের উচ্চতা ভীতি (হাইফোবিয়া) বা হার্টের দুর্বলতা আছে, তারা যেন এই ক্যাব্‌ল কারে না ওঠেন। 

এই বিশেষ মুহূর্তে তিনি তার সন্তানকে ভীষণভাবে মিস করছেন বলেও জানান।

অপু বিশ্বাস বর্তমানে নেপালে রয়েছেন তার নতুন সিনেমা 'শিকার'-এর কাজের জন্য। লাইভ চলাকালীন তিনি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে ভক্তরাই তার মূল শক্তি। যারা তার এই লাইভটিতে বেশি বেশি কমেন্ট করবেন, তাদের মধ্য থেকে কয়েকজনকে তার প্রতিষ্ঠান 'সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক' থেকে বিশেষ সার্ভিস এবং উপহার হিসেবে ড্রেস দেওয়ার ঘোষণাও দেন তিনি।

সবশেষে এই লাইভে অপু বিশ্বাস তার নতুন সিনেমার জন্য এবং তার সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

1

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

2

এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

3

পাঁচ দিন ভারি বৃষ্টির আশঙ্কা, রাজধানীতে তাপমাত্রা কমার সম্ভা

4

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

5

আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্

6

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

7

রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি মিসাইল হামলার মাঝেই মস্কোঘেঁষা সার্

8

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

9

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

10

পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর কর

11

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

12

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

13

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

14

ডামুড্যায় বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্

15

বিভিন্ন দেশ বাংলা‌দে‌শে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র

16

কঠিন সময়ে পাশে ছিল ক্লাব, প্রতিদান দিতে চান ফোডেন

17

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ

18

পরমাণু-ছুঁতো শেষ, ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম

19

কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে মিয়ামি

20