Jahirul Hasan
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বেরোবিতে বিক্ষোভ


বেরোবি প্রতিনিধি;

শিক্ষা মন্ত্রণালয়ের ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া বহাল রাখার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘শিক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হই, অন্যায় সিদ্ধান্ত রুখে দিই’—স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ‘শিক্ষক নিয়োগে দুর্নীতি চলবে না’, ‘যোগ্যতার ভিত্তিতে চাকরি দে’, ‘চাকরি আমার অধিকার, নিয়োগ হবে স্বচ্ছতার’, ‘মেধা নিয়ে গড়িমসি চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের আহসান হাবিব এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন বক্তব্য দেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হলে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের দাবি, শিক্ষক নিয়োগে যোগ্যতা ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং নিয়োগপ্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা আর্থিক লেনদেনের সুযোগ রাখা যাবে না।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন বলেন, “এই পদ্ধতির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে মেধাবীদের দূরে রাখার চেষ্টা চলছে। আমরা এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছি। যতদিন পর্যন্ত সিদ্ধান্ত বাতিল না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।”

বেরোবির শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, “বিগত সময়ে আমরা দেখেছি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য কমিটির পেছনে পেছনে মানুষকে টাকা নিয়ে ঘুরতে হয়েছে। আমরা সেই পরিস্থিতি আবার ফিরিয়ে আনার কোনো সুযোগ দিতে চাই না। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া বহাল রাখতে হবে।”

তিনি আরও বলেন, “যেভাবে শিক্ষার্থীরা কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করে পরিবর্তন এনেছে, একইভাবে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তও প্রতিহত করা হবে।”

শিক্ষার্থীরা বলেন, এনটিআরসিএর মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হয়। তাই এই পদ্ধতি বহাল রাখলে শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা মনে করেন।
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা অবিলম্বে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে এনটিআরসিএর মাধ্যমে আগের মতো স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিয়োগপ্রক্রিয়া বহাল রাখার দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা

1

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হব

2

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধ

3

ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্

4

স্মৃতিসৌধ ও শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার নতু

5

লিবিয়া থেকে দে‌শে ফি‌রে‌ছে আরও ৩৪০ বাংলাদেশি

6

বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ : মেসি

7

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্র

8

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা ন

9

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

10

কানাডায় এক বিমান পরিষেবা সংস্থার ধর্মঘট, ভোগান্তিতে আড়াই লাখ

11

আলভারেজকে পেতে আগ্রহী নয় বার্সেলোনা

12

পাকিস্তান হাই কমিশনের বাইরের নিরাপত্তা স্থাপনা উচ্ছেদ করল ভা

13

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সাক্ষা

14

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

15

অভিবাসী ইস্যুতে আফ্রিকায় সরকারি সফর স্থগিত নাইজেরিয়ার

16

অটোরিকশার দাপটে অচল সড়ক,গুদের ওপর বিষফোরা হয়ে দাঁড়িয়েছে

17

‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধ

18

আট বছর পর ফিরেও ব্যর্থ, প্রতিক্রিয়ায় যা বললেন প্রীতি জিনতা

19

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

20