Jahirul Hasan
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে হুবহু বাজি, তদন্ত শুরু

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। এ ছাড়া শীর্ষ পাঁচে যথাক্রমে আছেন– কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল, রদ্রিগো হার্নান্দেজ ও লিওনেল মেসি। তবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার আগে সেরা পাঁচ জনের নাম হুবহু অনুমান করে প্রায় ২ লাখ ডলার জিতেছে কয়েকটি সন্দেহজনক বেটিং অ্যাকাউন্ট। এ নিয়ে তদন্তে নেমেছে আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন।

এ ছাড়া সন্দেহজনক বিষয়টি তারা পুলিশকেও জানিয়েছে। গত ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে ব্যালন ডি’অর জেতেন কেইন। তিনিসহ শীর্ষ পাঁচে থাকা তারকাদের নাম হুবহু অনুমান করেছিল ১২টি অনলাইন অ্যাকাউন্ট। ফরাসি সংবাদমাধ্যম আপসাইডের অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রিপ্টোকারেন্সি নির্ভর প্রেডিকশন মার্কেট পলিমার্কেটের ১২টি অ্যাকাউন্ট থেকে এসব বাজি ধরা হয়েছিল।

আপসাইডের সহপ্রতিষ্ঠাতা রাফায়েল পুতার্ড জানিয়েছেন, তাদের অনুসন্ধানী দল ১ থেকে ২০ অক্টোবরের মধ্যে খোলা ১২টি পলিমার্কেট অ্যাকাউন্ট শনাক্ত করেছে। অ্যাকাউন্টগুলোর কার্যক্রমে বেশ কিছু লক্ষণীয় মিল ছিল। এ কারণে তদন্তকারীদের ধারণা, এগুলো একই ব্যক্তি কিংবা একটি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। ১২ অ্যাকাউন্টের মধ্যে ৭টি অন্য কোনো বেটিং মার্কেটে অংশ নেয়নি। আবার ৬টি অ্যাকাউন্ট খোলার মাত্র ১৫ মিনিটের মধ্যে প্রথম বাজি ধরেছিল। এসব বিষয় সন্দেহ আরও বাড়িয়েছে।

১২ অ্যাকাউন্টের অনুমানে শেষ পর্যন্ত শীর্ষ পাঁচটি অবস্থানই মিলে যায় আনুষ্ঠানিক ফলাফলের সঙ্গে। এতে প্রায় ২ লাখ ডলার মুনাফা হয় অ্যাকাউন্টগুলোর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার বিকেলে তদন্ত শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় ফরাসি পুলিশকেও অবহিত করা হবে। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হয় ফ্রান্স ফুটবলের সঙ্গে। যদিও এখনও তাদের মন্তব্য জানা যায়নি।

গত সপ্তাহে ফ্রান্স ফুটবলের সাবেক সম্পাদক পাসকাল ফেরে ব্যালন ডি’অরে বিজয়ীদের নাম ঘোষণার আগপর্যন্ত গোপন রাখার বিষয়ে বলেছিলেন, ‘বিজয়ীর পরিচয় আমরা কীভাবে গোপন রাখি? আমার মনে হয়, কোনো গোপন বিষয় পুরোপুরি আড়ালে রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো সেটি যত কম মানুষের সঙ্গে সম্ভব ভাগাভাগি করা।’

কিন্তু তবুও একদম হুবহু কীভাবে বাজির বাজারে শীর্ষ ৫ ফুটবলারের তালিকা মিলে গেল এখন সেই প্রশ্ন উঠেছে। বিশেষ করে অনুমানের এমন নিখুঁত মিল এবং বাজির সঙ্গে জড়িত বিপুল অর্থের বিষয়টি আয়োজকদের কাছে গুরুতর হয়ে উঠেছে। আপসাইড তাদের অনুসন্ধানের ফলাফল ফ্রান্স ফুটবলের কাছে হস্তান্তর করেছে। ১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অরের আয়োজন করে আসছে ওই সাময়িকী, যার মালিকানায় আছে আমাউরি গ্রুপ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর

1

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের ছেলে গ্রেফতার

2

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

3

ইউরোপিয়ান ব্যর্থতার পর নীরবতা ভাঙলেন সালাহ

4

কালো গাউন আর সাদা গোলাপে অপরূপা মেহজাবীন

5

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

6

ভিনিসিয়ুসকে না পেয়ে আর্সেনালকে ‘আরও ভালো দল’ বানাতে যা করছেন

7

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭

8

ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি

9

শেষ বিশ্বকাপে নতুন লক্ষ্য কী, জানালেন কোহলি

10

হজযাত্রীদের ১০ কোটি টাকার বেশি অর্থ ফেরত আনতে সক্ষম হয়েছে সর

11

জনগণের প্রত্যাশা পূরণ করেই আমরা স্থানীয় সরকার নির্বাচনে জিতত

12

৪০ বছরে সবচেয়ে বাজে শুরু, দুয়োধ্বনিতে ‘মর্মাহত’ ম্যানইউ কোচ

13

পদত্যাগের প্রশ্নে রসিকতা করলেন ইনফান্তিনো

14

নতুন ক্লাব খুঁজে পেলেন সাবেক ম্যানসিটি তারকা

15

অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না : তথ্য উপ

16

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

17

খাদ্য কর্মসূচির সুফল উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে

18

গাজায় বিমান হামলায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

19

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

20