Jahirul Hasan
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

তুরস্কে সালাহর নামে হচ্ছে সড়ক

যে সড়ক দিয়ে প্রায় প্রতিদিন বাড়ি ফিরেন মোহামেদ সালাহ, সেটিই পরিচিত হতে যাচ্ছে তার নামে। তুরস্কের ট্রাবজন শহরের ইয়োমরা পৌরসভায় মিশরের এই ফুটবল তারকার নামে একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনও মিলেছে।

গত আগস্টে দুই বছরের চুক্তিতে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরে যোগ দেন সালাহ। তুর্কি ক্লাবটিতে যোগ দেওয়ার পর মিশরীয় তারকাকে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়। এবার তার নামে সড়কের নামকরণের খবর এলো।

ইয়োমরা পৌরসভার মেয়র মুস্তাফা বেইক অন স্পোর্ট চ্যানেলকে জানিয়েছেন, সালাহর প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাবজনস্পোরের হয়ে মাঠে তার পারফরম্যান্স এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

বেইক জানান, সালাহর প্রতি স্থানীয় মানুষের ভালোবাসা ও গর্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেই তার নামে সড়কের নামকরণের পরিকল্পনা করে পৌরসভা। সালাহ ইয়োমরা পৌর এলাকার মধ্যেই বসবাস করেন। তাই তাকে ঘিরে বাসিন্দাদের উচ্ছ্বাসকে স্থায়ী স্মারকে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সালাহর নামে সড়কের নামকরণের প্রস্তাব স্থানীয় পরিষদে তোলা হলে সব সদস্য তাতে সমর্থন জানান। কেউ আপত্তি করেননি। এরপর সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে পৌরসভা।

নিয়ম অনুযায়ী তুরস্কের নিয়ম অনুসারে বিদেশি কোনো ব্যক্তির নামে সড়কের নামকরণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। সে কারণে সালাহর নাম অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়।

মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই অনুমোদন দিয়েছে তুর্কি সরকার। সাধারণত এ ধরনের প্রক্রিয়ায় প্রস্তাবিত ব্যক্তির পরিচয়, অতীত ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করতে বেশি সময় লাগে। তবে এবার দ্রুত অনুমোদন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পৌরসভার মেয়র।

নামকরণের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হওয়ায় এখন সড়কের নামসংবলিত সাইনবোর্ড তৈরির প্রস্তুতি নিচ্ছে পৌরসভা।

বেইক জানান, ট্রাবজনস্পোরের পরিচালনা পর্ষদের সদস্যদের মাধ্যমে সালাহকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নিজের নামে সড়কের নামকরণের খবর শুনে আনন্দ প্রকাশ করেছেন মিশরীয় তারকা। বাড়ি ফেরার পথে এই সড়ক দিয়েই যাতায়াত করেন সালাহ।

মেয়র বেইকের দাবি, ট্রাবজন শহর ও আশপাশের এলাকার ইতিহাসে কোনো বিদেশি ফুটবলারের নামে সড়কের নামকরণের ঘটনা এটিই প্রথম। সে কারণে স্থানীয় কর্তৃপক্ষের কাছে উদ্যোগটি বিশেষ গুরুত্ব বহন করছে। বেইক জানিয়েছেন, সড়কটির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সালাহকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে পৌরসভার। তারকা ফুটবলার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করছেন তিনি। এখন সাইনবোর্ড তৈরি, স্থাপন এবং উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করার দিকে মনোযোগ দিচ্ছে কর্তৃপক্ষ।

বেইক আরও জানান, আগামী ২০ দিনের মধ্যে সড়কটির উদ্বোধন হতে পারে। সালাহর প্রতি স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ হিসেবে নেওয়া এই উদ্যোগের মধ্য দিয়ে তার নামকে স্থায়ীভাবে স্মরণীয় করে রাখতে চায় ইয়োমরা পৌরসভা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদ ইব্রাহিমের সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, অবশেষে নীরবতা ভাঙলেন

1

‘আমার কাজ একেবারেই স্বাধীন এবং গোপনীয়’

2

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি

3

গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার

4

শোকাহত মেসির পাশে রোনালদো

5

সমাধানের আশায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসছেন ম্যাক্রোঁ

6

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদে

7

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‌‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়

8

ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় যুক্ত হলো ঈদুল ফিতর ও আজহা

9

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

10

ইনফান্তিনোর সমালোচনায় খোদ ফিফা সেক্রেটারি ও আর্সেন ওয়েঙ্গার

11

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

12

হাসিনার সঙ্গে হিটলার মুসোলিনিরও তুলনা চলে না: রিজভী

13

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে ‎সাজা, ১৮ জ

14

সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবি

15

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

16

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৩৪

17

জামালদের আড়ালে রাখছে বাফুফে নাকি ডুলি?

18

নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর বিশ্লেষণ : ইরান যুদ্ধে পরাজয়ের

19

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগরীর ২০টি জোনে গঠিত হচ্ছে বিশেষ কম

20