Jahirul Hasan
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন লঙ্কান তারকা

বর্তমানে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও স্বাগতিক দল। এরপর লঙ্কানদের সফর আরও দীর্ঘায়িত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য। তবে চলমান তিনজাতি সিরিজের মাঝেই তারা দুঃসংবাদ পেল। চোটের কারণে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন লঙ্কান তারকা ওপেনার পাথুম নিশাঙ্কা। 

আগে থেকেই হ্যামস্ট্রিং চোটের কারণে ত্রিদেশীয় সিরিজের দলে নেই নিশাঙ্কা। মেডিক্যাল টিমের কাছ থেকে ফিট থাকার ছাড়পত্র পেলে তিনি টেস্ট সিরিজের জন্য পাকিস্তানে উড়াল দিতেন। তাকে নিয়েই ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড সাজায় লঙ্কানরা। কিন্তু কাঙ্ক্ষিত সময়ের মাঝে চোট কাটিয়ে উঠতে না পারায় নিশাঙ্কার সিরিজ থেকে ছিটকে পড়ার কথা জানাল লঙ্কান ক্রিকেট বোর্ড।

সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে শ্রীলঙ্কার সাদা বলের সফরের সময় ইনজুরিতে পড়েন ডানহাতি এই ‍ওপেনার। ফলে তিনি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান। চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দলে তাকে শর্তসাপেক্ষে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় দল থেকে বাদ পড়েন নিশাঙ্কা। এর আগে আগস্ট মাসে কবজির ইনজুরির কারণে তিনি ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন।

নিশাঙ্কার জায়গায় পাকিস্তানে দুই টেস্টের সিরিজ খেলবেন লাহিরু উদারা। বর্তমানে তিনি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্কোয়াডে আছেন। সেখানেও তার জায়গা হয়েছিল নিশাঙ্কার স্থলাভিষিক্ত হিসেবে। এখন পর্যন্ত লঙ্কান জাতীয় দলে ৫টি টেস্ট ও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন লাহিরু উদারা। লাল বলে ১৮৮ রানের একটি ইনিংসও আছে তার, সবমিলিয়ে ৯ ইনিংসে করেছেন ৩১৩ রান।

কুশল মেন্ডিস (অধিনায়ক), পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, ধনাঞ্জয়া ডি সিলভা, অঞ্জলা বান্দারা, কেশারা নুয়ান্থা, প্রবথ জয়সুরিয়া, মিলান রত্ননায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, এহসান মালিঙ্গা ও লাহিরু উদারা 

এদিকে, চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও ইংল্যান্ডের বিপক্ষে বিপক্ষে চারশ’র বেশি লক্ষ্য তাড়ায় জিতে লঙ্কানরা ইতিহাস গড়ে। যা তাদের ফাইনালের খেলা আশা বাঁচিয়ে রেখেছে। আজ (মঙ্গলবার) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দেখায় লড়বে কুশল মেন্ডিসের দল। সিরিজের ফাইনাল শেষে ৯ থেকে ২১ নভেম্বরের ভেতর পাকিস্তান ও শ্রীলঙ্কা দুটি টেস্ট খেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে যে শর্তে র

1

নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চায় বাংল

2

ট্রাম্পের সংসারে অশান্তির লক্ষণ, নেপথ্যে কি সহকারীর সঙ্গে প্

3

বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

4

হরমুজ প্রণালিতে অস্থিরতার জেরে তেল-গ্যাস মজুতের পরিকল্পনায় এ

5

জেডআরএফের আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

6

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

7

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজিনিয়ার

8

ময়লার ভাগাড় থেকে বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধান

9

৩০০ চালকের দৃষ্টিশক্তি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ

10

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এনরিকে-আরতেতা

11

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

12

জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে ভালোবাসেন : রিজভী

13

অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর

14

নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা

15

শ্রীলঙ্কার কিংবদন্তি সংগীতশিল্পী নন্দা মালিনী আর নেই

16

সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ

17

ইনফান্তিনোর সমালোচনায় খোদ ফিফা সেক্রেটারি ও আর্সেন ওয়েঙ্গার

18

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

19

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

20