Jahirul Hasan
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে যা বললেন আরতেতা

কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে আর্সেনাল। ক্লাবটির বিভিন্ন বিভাগ থেকে ৬০ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে মুখ খুলেছেন আর্সেনালের কোচ মিকেল আরতেতা। তার দাবি, ক্লাবের ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করতে এবং সাংগঠনিক কাঠামো আরও উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাকে জানানো হয়েছে।

চলতি সপ্তাহে ক্লাবের প্রধান নির্বাহী রিচার্ড গারলিক কর্মীদের ছাঁটাইয়ের বিষয়টি জানান। আর্সেনালের মোট ৮৭১ জন স্থায়ী কর্মীর প্রায় ৭ শতাংশ এই সিদ্ধান্তের আওতায় পড়তে পারেন। তবে পুরুষ ও নারী দলের কোচিং এবং পারফরম্যান্স বিভাগ, আর্সেনাল ফাউন্ডেশন, আর্সেনাল ইন দ্য কমিউনিটি ও নিরাপত্তাকর্মীরা ছাঁটাইয়ের বাইরে থাকবেন।

রোববার নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কর্মী ছাঁটাই নিয়ে প্রশ্ন করা হলে আরতেতা প্রথমে বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই।’ পরে অবশ্য বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্প্যানিশ এই কোচ।

আরতেতা বলেন, ‘ক্লাবজুড়ে যে পর্যালোচনা ও বিশ্লেষণ করা হয়েছে, সে বিষয়ে আমাকে জানানো হয়েছে। সব সময়ই লক্ষ্য থাকে নিজেদের বিকশিত করা ও উন্নতি করা। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কিছু সিদ্ধান্ত নিতে হয়, যাতে সঠিক ব্যক্তিরা সঠিক দায়িত্বে থাকেন এবং বিনিয়োগ অব্যাহত রাখা যায়। বিষয়টি আমাকে এভাবেই ব্যাখ্যা করা হয়েছে।’

তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তার নয় বলেও জানিয়েছেন আরতেতা। তিনি আশা প্রকাশ করেন, সবাই বিষয়টি বুঝবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

1

নতুনদের দিকে তাকিয়ে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জ

2

বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

3

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

4

ফেডের সুদের হার ১ শতাংশের নিচে নামানোর দাবি ট্রাম্পের

5

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন

6

ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেরে নেয়ার

7

অভিযানের পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়তে চান ট্রাম্প

8

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্র

9

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংল

10

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

11

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

12

গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ হেফাজতে জাপানি সাংবাদিক

13

গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে জার্

14

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

15

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্

16

আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ

17

এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশে

18

‘কাউকে নিয়ে মাথা না ঘামানো একটি ব্যক্তিগত পছন্দ’, তৃষার রহস্

19

পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে ১০ শয্যার হাসপাতালে উন্নীত করা

20