Jahirul Hasan
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পূজার ছুটিতে ১০ দিন বন্ধ বেরোবি, অতিথি-দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

বেরোবি প্রতিবেদক,

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। আগামী ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

এদিকে, ছুটিকালীন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিথি ও দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা এ ছুটি পাচ্ছেন। ছুটি শেষে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে, ছুটির সময়ে ক্যাম্পাসে অতিথি ও দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন বলেন, ‘আগামীকাল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ প্রবেশপথগুলোতে অতিথি ও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধসংক্রান্ত ব্যানার টাঙানো হবে। পাশাপাশি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। ছুটির সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা জোট : হুথিদের লাগাম টেনে ধরতে ইরানকে আহ্বান পাকিস্তানে

1

ছাত্রের মা'কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখম

2

ইরান যুদ্ধে আহতের তালিকায় আরও সেনার নাম যোগ করল যুক্তরাষ্ট্র

3

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্

4

ব্যবসা ও প্রযোজনার নানা গল্প নিয়ে ‘Light Camera Action’-এ ইঞ

5

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ প্

6

তাপপ্রবাহ কমলো ২০ জেলা থেকে, অব্যাহত রয়েছে পাঁচ জেলায়

7

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

8

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ

9

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রা

10

বরগুনায় লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

11

প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

12

চার্চের বাইরে হাজার হাজার ভক্ত, রোনালদো-জর্জিনা কি বিয়ে করেছ

13

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

14

তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত চেয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ

15

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

16

নেপালের সঙ্গে সিরিজ আয়োজন নিয়ে যা বলছে বিসিবি

17

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্

18

ইইউতে ব্রিটেনের ফেরার সম্ভাবনাকে স্বাগত জানাল ফ্রান্স

19

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল

20