Jahirul Hasan
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের পর্দা উঠছে ৫ নভেম্বর

আগামী ৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার (২৫ অক্টোবর) বিকেলে স্টেডিয়ামটির সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় সরাসরি যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তৃণমূলের আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যেই সরকারের এই আয়োজন। প্রথম আসরের সফলতার পর অনেক ক্রীড়াবিদ বর্তমানে বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছেন। আমরা এই উদীয়মান ক্রীড়াবিদদের হারিয়ে যেতে দেব না। তাদের স্থায়ীভাবে ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি পড়াশোনার সকল দায়-দায়িত্ব বহন করবে সরকার।

সামাজিক পরিবর্তন ও তরুণ সমাজকে নিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের মূল লক্ষ্য খেলার মাধ্যমে সুস্থ জাতি গঠন, মাদকমুক্ত সমাজ তৈরি এবং সন্তানদের ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখা। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন ক্রীড়াঙ্গনের প্রসার ও এই নতুন কুঁড়ি স্পোর্টসের মধ্য দিয়ে হিংসা-বিদ্বেষ ভুলে একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব।

প্রতিমন্ত্রী জানান, দ্বিতীয় আসরে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এবার রেকর্ড ১৬ লাখ ২৩ হাজার অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। যেখানে প্রথম আসরে ছিল ১ লাখ ৬৮ হাজার। ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে এবং সারাদেশ থেকে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ এতে অংশ নেবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা, বিভাগ অতিক্রম করে আগামী বছরের মে বা জুনে জাতীয় পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হবে।

খুলনার ক্রীড়া অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, খুলনা জেলা স্টেডিয়ামের অর্ধেকের বেশি গ্যালারি নেই। এটিকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ স্টেডিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা খুব দ্রুত শুরু হবে। এছাড়া খুলনা বিকেএসপি, বিভাগীয় স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্স সংস্কার করা হবে। আগামী জানুয়ারি থেকে খুলনার বিকেএসপি শিক্ষার্থীরা এখানেই পড়াশোনা ও খেলার সুবিধা পাবে।

প্রধানমন্ত্রীর আগমন ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি নিশ্চিত করেন, এসএসএফ (SSF)-সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে সমস্ত আয়োজন নিরাপদ ও সফল করতে প্রস্তুতি শেষ পর্যায়ে।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী, বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় মিশন খুলবে কেনিয়া

1

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি

2

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিব

3

কংগ্রেস ও তার মিত্ররা বাংলাদেশের আদলে সরকার পরিবর্তন চায়

4

ইইউতে ব্রিটেনের ফেরার সম্ভাবনাকে স্বাগত জানাল ফ্রান্স

5

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

6

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

7

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করুন ; সর্বত্র নারীর অধিকার প্রতিষ

8

শেষ টি-টোয়েন্টিতে দলে ফিরলেন ভুবনেশ্বর

9

বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

10

বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্

11

জাকারবার্গকে তিনদিনের আলটিমেটাম ভারতের

12

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

13

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

14

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ

15

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

16

প্রধানমন্ত্রীর জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতি

17

ভারতে বাংলাদেশি ইলিশের চাহিদার কথা উপদেষ্টাকে জানালেন দীনেশ

18

‘ভিনিসিয়ুসকে ছেড়ে দেওয়া উচিত ছিল রিয়ালের’

19

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা

20