Jahirul Hasan
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘হনুমান অংশ’ নিয়ে রিচা চাড্ডা : ধর্মীয় জিনিস বেশি চলে

এ বছর ভারতীয় সিনেমায় সবচেয়ে বড় বিস্ময়ের নাম ‘হনুমান অংশ’। মাত্র ২ কোটি রুপিতে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ৪০০ কোটি রুপিরও বেশি। অথচ নেই কোনো বড় নির্মাতা, নেই তারকা অভিনয়শিল্পী।

এমন অবিশ্বাস্য সাফল্যের নেপথ্যে আসলে কী? ভালো মানের সিনেমা? না, তেমনটা মনে করেন না বলিউডের নামি অভিনেত্রী রিচা চাড্ডা। তার মতে, ‘হনুমান অংশ’-এর সাফল্য আদতে ভালো কনটেন্টের বিপ্লব বা জোয়ার বোঝায় না।

এক সাক্ষাৎকারে রিচা বলেন, “এ বছরে আর কী কী সিনেমা ভালো চলেছে? ‘হনুমান অংশ’-এর ব্যাপারটা আলাদা। আসলে পৌরাণিক কনটেন্ট সাধারণত ভালো চলে। ধর্মীয় বা পৌরাণিক কাহিনি—যাই হোক না কেন, এগুলো সবাই দেখে, ভালো চলে। দর্শক পছন্দ করে। তাই এখনই বলা যাচ্ছে না যে, এই বছর খুব ভালো কনটেন্টের সিনেমা আমরা পেয়েছি।”

বহুকাল ধরেই ভারতীয় সিনেমহলে পুরাণ, শাস্ত্রভিত্তিক সিনেমার চাহিদা রয়েছে। ‘হনুমান অংশ’ যেন সেটারই নতুন উদাহরণ। এই সিনেমা নির্মিত হয়েছে ভারতের বহুল আলোচিত আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবনকে ঘিরে।

বিশাল চতুর্বেদী নির্মিত ‘হনুমান অংশ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য। এছাড়াও আছেন চন্দন আনন্দ, পূর্নিমা তিওয়ারি, অনিল রাস্তোগি প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেদিন স্টেডিয়ামের ঘাস না খাওয়ায় ইংল্যান্ড কোচ আফসোস করেছিলেন

1

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

2

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্

3

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের

4

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই : তথ্যমন্ত্

5

বেরোবির রিআর্থ ক্লাবের নেতৃত্বে আল শাহারিয়া ও হাফিজ আল হিমু

6

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

7

ইরানের ‘পারমাণবিক ফাইল’ জাতিসংঘে পাঠালে জবাব দেওয়ার হুঁশিয়ার

8

অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

9

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

10

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করা

11

বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লে

12

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ব

13

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

14

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

15

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

16

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

17

ইরান যুদ্ধে ট্রাম্পের সামরিক তৎপরতায় উদ্বিগ্ন এশিয়ার মার্কিন

18

সিপিএলে দল পেলেন মিরাজ

19

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো

20