Jahirul Hasan
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাফে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, বসুন্ধরা কিংসের ৭

আসন্ন দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছেন কোচ টমাস ডুলি। দলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, প্রবাসী ফুটবলার শামিত সোম, জামাল ভূঁইয়া ও ফারহান আলী ওয়াহিদসহ জাতীয় দলের অভিজ্ঞ ও তরুণ ফুটবলাররা রয়েছেন।

ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বসুন্ধরা কিংসের ৭ জন শীর্ষস্থানীয় ফুটবলার। 

স্কোয়াডে ডাক পাওয়া বসুন্ধরা কিংসের ৭ ফুটবলার হলেন মো. মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), তপু বর্মন (ডিফেন্ডার), বিশ্বনাথ ঘোষ (ডিফেন্ডার), সোহেল রানা (মিডফিল্ডার), মো. হৃদয় (মিডফিল্ডার), সৈয়দ কাজেম কিরমানে শাহ (মিডফিল্ডার/ফরওয়ার্ড) ও রাকিব হোসেন (ফরওয়ার্ড)।

প্রাথমিক দলের বাইরে আরও দু’জনকে অনুশীলনের জন্য ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তারা হলেন মো. ইসহাক আকান্দো ও মো. আসিফ। তবে তাদের নাম মূল ২৮ সদস্যের তালিকায় অন্তর্ভুক্ত নয়।

সাফের জন্য বাংলাদেশের প্রাথমিক দলের ২৮ জন

মিতুল মারমা, মো. সুজন হোসাইন, মো. মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, মো. ঈসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, মো. সোহেল রানা, সোহেল রান-২, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম, সৈয়দ কোয়াজেম কিরমানে শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মো. মিনহাজুল করিম শাদিন, রোনান বেঞ্জামিন সুলিভান, মোহাম্মদ মাহে খান।

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চাইলেই সবাইকে বাদ দিতে পারেন না’, আনচেলত্তিকে একহাত নিলেন স

1

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

2

আবারও ইতালির কোচ হলেন মানচিনি

3

আইসিসির শাস্তি পেলেন দুই ক্যারিবীয় তারকা

4

২৫ কোটি গাছ লাগাতে শিক্ষার্থীদেরও পাশে চান প্রতিমন্ত্রী আমিন

5

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প

6

অনির্দিষ্টকালের বিরতিতে মেসি

7

সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না আনচেলত্তি, লক্ষ্য তারুণ্যনির্ভর

8

‘ভিনিসিয়ুসকে ছেড়ে দেওয়া উচিত ছিল রিয়ালের’

9

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

10

কিমের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে: ট্রাম্প

11

বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ ত

12

ইউরোপীয় অস্ত্র কারখানাকে নিশানা বানানোর হুমকি রাশিয়ার

13

রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট

14

ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্প

15

শৈশবের বন্ধুর ক্লাবে যোগ দিলেন কৌতিনিয়ো

16

ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু পদক্ষেপ একটি টিক

17

জিম্বাবুয়ের কাছে হারের ম্যাচে শাস্তি পেল বাংলাদেশ

18

হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

19

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

20