Jahirul Hasan
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার

মধ্য-আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) উত্তর-পূর্বাঞ্চলজুড়ে প্রাণঘাতী ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। ইবোলার এই মহামারিতে দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। বুধবার দেশটির সরকারি এক পরিসংখ্যানে ইবোলায় প্রাণহানির এই তথ্য জানানো হয়েছে।

ইবোলার বুন্দিবুগিও প্রজাতির প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট এই মহামারি ২০১৮-২০২০ সালের প্রাদুর্ভাবকে ছাপিয়ে কঙ্গোর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মহামারিতে পরিণত হয়েছে।

বিশ্বের ইতিহাসেও এটি দ্বিতীয় বৃহত্তম ইবোলা মহামারি। এর আগে, ২০১৪-২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া মহামারিতে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনজুড়ে ২৮ হাজার ৬০০ জনের বেশি আক্রান্ত এবং মারা যান ১১ হাজারের বেশি মানুষ।

সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭ জনে। দেশটিতে ইবোলায় শনাক্ত রোগীর সংখ্যা ৬ হাজার ১৮৬ জনে পৌঁছেছে। গত ১৫ মে দেশটির ইতুরি প্রদেশে আনুষ্ঠানিকভাবে এই ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়েছিল। দেশটির স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলেছেন, এই মহামারি চলতি বছরের জানুয়ারি মাসেই শুরু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কঙ্গো কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং দাতব্য সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা সত্ত্বেও ভয়াবহ এই রোগ ইতোমধ্যে দেশটির ছয়টি প্রদেশে ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, দুর্বল নজরদারি ব্যবস্থা, নিরাপত্তাহীনতা এবং স্থানীয় জনগোষ্ঠীর বিরোধিতার কারণে রোগীদের দ্রুত শনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসা প্রদান ব্যাহত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, কঙ্গোতে ইবোলায় প্রায় ৬০ শতাংশ মৃত্যুই চিকিৎসা কেন্দ্রের বাইরে ঘটছে; যা রোগীরা মারা যাওয়ার আগে আক্রান্তদের সঠিকভাবে শনাক্ত করার কঠিন চ্যালেঞ্জকে সামনে আনছে।

ইবোলার বুন্দিবুগিও প্রজাতির জন্য অনুমোদিত কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভসহ (আইএভিআই) বেশ কয়েকটি প্রতিষ্ঠান যৌথভাবে এর টিকা উদ্ভাবনের কাজ চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি কঙ্গো কর্তৃপক্ষ প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের মার্কের তৈরি এরভেবো টিকা দেওয়া শুরু করেছে। ইবোলার জায়ারে প্রজাতির বিরুদ্ধে অনুমোদিত এই টিকা বুন্দিবুগিও প্রজাতির বিরুদ্ধেও কিছুটা কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি স্বনির্ভরতার পথে মিসর, গ্যাস অনুসন্ধানে ২০ শতাংশ প্

1

জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

2

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যো

3

২৪ বছর আগে লেখা, ১০ বছর আগে রেকর্ড, অবশেষে এলো সেই গান

4

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

5

জ্বালানি চাহিদা ও মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের চিন

6

নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা

7

তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্

8

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

9

সংসদের তৃতীয় অধিবেশন শুরু

10

ছক্কা মেরেও ফাইনাল নিয়ে কুলাসেকারার সঙ্গে কথা বলেননি ধোনি

11

মানব পাচারকারীদের দমন করতে হবে : রুহুল কবির রিজভী

12

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতির সাক্ষ

13

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

14

মেয়েকে নিয়ে বাবার কবর জিয়ারতে জুবাইদা রহমান

15

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

16

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

17

রাতের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংক

18

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য

19

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি ন

20