Jahirul Hasan
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদেশি-সুদানি


নিজেদের উপকূল থেকে কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রিস। যাদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এছাড়া কয়েকজন মিসরীয়ও আছে।

গ্রিসের ক্রিট দ্বীপ থেকে এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার প্রায় ৪০ জনকে উদ্ধার করা হয়। আর সবমিলিয়ে গত ৪৮ ঘণ্টায় দুই শতাধিক মানুষ সেখানে এসেছেন। তারা লিবিয়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছেছেন বলে জানিয়েছে গ্রিসের সংবাদমাধ্যম দিমোক্রেতিয়া।

তারা বলেছে, কোস্টগার্ডের একটি টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকার মাধ্যমে ওই অভিবাসনপ্রত্যাশীদের লেরাপেত্রার বন্দরে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে তাদের রেজিস্ট্রেশন ও পরিচয় যাচাই পক্রিয়া শুরু করা হয়।

এদিকে এরআগে আরও দুটি নৌকায় করে ১১২ জন গ্রিসে আসেন। এরমধ্যে প্রথম গ্রুপটিতে ৫৬ জন ছিলেন। তাদের মধ্যে ৩১ জন সুদানের নাগরিক। বাকি ২৫ জন বাংলাদেশি। দ্বিতীয় গ্রুপে আসে আরও ৫৬ জন। তাদের মধ্যে ৪৭ জনই বাংলাদেশি। আর বাকি ৯ জন মিসরের।

সূত্র: মিডেল ইস্ট মনিটর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

1

আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কা

2

নেইমারকে ‘নীচ প্রকৃতির’ বললেন ব্রাজিলিয়ান ক্লাব প্রেসিডেন্ট

3

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!

4

ইতিহাস গড়ার স্বপ্নে অস্কার দৌড়ে ‘মেরা লিয়ারি’

5

সরকারকে ক্ষমা প্রার্থনা ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে

6

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ

7

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানে

8

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

9

ভারতে হড়কা বান-ভূমিধসে নিহত অন্তত ১৯

10

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

11

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮

12

চিহ্নিত দলীয় ব্যক্তিত্বের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য চরম

13

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

14

ট্রাম্পের বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী এই গায়িকা

15

বিশ্ব বাঘ দিবস আজ

16

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

17

জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার

18

ভিনিকে আর এক ইউরোও বেশি দিতে রাজি নয় রিয়াল!

19

‘যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুধু ইরান নয়, পুরো অঞ্চলের বিরুদ্ধে’

20