Jahirul Hasan
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

একাধিকবার প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এক বছরের জন্য বৈধ এ ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

রবিবার গালফ নিউজের এক প্রতিবেদনে নতুন এ নির্দেশনার কথা জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এ ভিসাধারীদের নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিও নিতে হবে।

জুলাইয়ে চালু হওয়া একাধিকবার প্রবেশের এ ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এ সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ভিসার পুরো মেয়াদে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন সৌদিতে অবস্থান করা যাবে।

মন্ত্রণালয় বলেছে, ওমরাহ পালনে আরও বেশি সুবিধা ও নমনীয়তা দেওয়ার উদ্দেশেই এ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিটি সফরের জন্য আলাদাভাবে সেবা প্যাকেজ বুকিং এবং অনুমতি নেওয়ার নিয়ম বহাল থাকবে।

প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে ওমরাহযাত্রীদের নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে। ওই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।

এ ছাড়া সৌদি আরবে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি নিতে হবে। অনুমতিপত্রে উল্লেখ করা তারিখ অবশ্যই অনুমোদিত সেবা প্যাকেজের তারিখের সঙ্গে মিল থাকতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রমণকারীদের সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য সব যোগ্যতা ও শর্তও পূরণ করতে হবে।

প্রথমবার সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটি শুরু হবে নুসুকে অনুমোদিত সেবা প্যাকেজ কেনার মাধ্যমে। এরপর ভিসার আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এরপর যাত্রীর ভ্রমণ-যোগ্যতা যাচাই করা হবে। যাচাই শেষে তিনি সৌদি আরবের উদ্দেশে বিমানে উঠতে পারবেন। সৌদিতে পৌঁছানোর পর তার প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। পরে দেশ ছাড়ার সময় সেই তথ্যও হালনাগাদ করা হবে। এর মাধ্যমে ভিসাধারী ইতোমধ্যে কত দিন সৌদিতে অবস্থান করেছেন এবং ৯০ দিনের অনুমোদিত মোট অবস্থানকাল থেকে আর কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে।

মন্ত্রণালয়ের এ ব্যাখ্যার অর্থ হলো, একাধিকবার প্রবেশের বৈধ ওমরাহ ভিসা থাকলেই পরবর্তী সফরের জন্য যথেষ্ট হবে না। প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের পরিকল্পনা করলে প্রয়োজনীয় সেবা প্যাকেজ বুকিং এবং অনুমতি নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৪ দলের বিশ্বকাপের পথে ফিফা, সমালোচনাতেও থামছেন না ইনফান্তিন

1

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গড়ে ওঠা শরীয়তপুরের কারা নির্যাতিত বি

2

টানা তৃতীয় পেনাল্টি মিস মেসির, মিয়ামির বড় হার

3

কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

4

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

5

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ,

6

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

7

নর্দান ইউনিভার্সিটির আপন ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদ

8

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনার

9

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ ম

10

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানম

11

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচিতে হামলার প্রতিবাদে শরীয়ত

12

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

13

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার এ

14

যে কারণে ভেঙে পড়ছে ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর দীর্ঘদিনের সম

15

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

16

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান, অনিশ্চিত বাংলাদ

17

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে হামলার দাবি হুথিদের

18

৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

19

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

20