Jahirul Hasan
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে


হলিউডের জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে তারকা দম্পতির ভাঙন কিংবা সন্তান ও বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়েন সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। এবার সেই আলোচনায় হলিউডের মেগাস্টার টম ক্রুজ ও অভিনেত্রী কেটি হোমসের একমাত্র কন্যাসন্তান সুরি।

দীর্ঘ ১৪ বছর ধরে বাবার থেকে দূরে থাকার পর এবার অফিশিয়ালি বাবার পদবী বা বংশীয় পরিচয়ই পরিবর্তন করেছেন তিনি। বাবার দেওয়া ‘ক্রুজ’ পদবী বাদ দিয়ে ১৮ বছর বয়সী সুরি এখন থেকে পরিচয় দিচ্ছেন ‘সুরি নোয়েল’ নামে। 

আন্তর্জাতিক বিনোদন মাধ্যম ‘এন্টারটেইনমেন্ট উইকলি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত সুরির ভোটার নিবন্ধন সংক্রান্ত অফিসিয়াল নথিপত্রে নতুন এই নামটি নথিভুক্ত করা হয়েছে। নিজের নামের সঙ্গে মূলত মা কেটি হোমসের মধ্যনাম ‘নোয়েল’ যুক্ত করেছেন তিনি।


বাবার কোলে সুরি।
এর আগে ২০২৪ সালে নিউ ইয়র্কের বিখ্যাত লা গার্ডিয়া হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার সময় সনদপত্রেও ‘সুরি নোয়েল’ নামটি ব্যবহার করেছিলেন তিনি। তবে এবার আনুষ্ঠানিকভাবে ভোটারের তালিকায় নাম অন্তর্ভুক্তকরণের মাধ্যমে নিজের অফিশিয়াল কাগজপত্রে বাবার নাম বাদ দিয়ে মায়ের নাম যুক্ত করলেন তিনি।


সুরি নোয়েল
প্রসঙ্গত, ২০১২ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকেই মায়ের ছায়াসঙ্গী হয়ে বেড়ে উঠেছেন সুরি। গত ১৪ বছর ধরে বাবা টম ক্রুজের সঙ্গে তার সরাসরি কোনো যোগাযোগ কিংবা দেখাসাক্ষাৎ নেই বললেই চলে।

২০০৫ সালে ভালোবাসার সম্পর্কে জড়ানোর পর ২০০৬ সালে ইতালিতে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টম-কেটি। একই বছর জন্মগ্রহণ করেন সুরি। কিন্তু বিয়ের পাঁচ বছরের মাথায় ২০১২ সালের জুনে বিচ্ছেদের আইনি আবেদন করেন কেটি হোমস।

বাবার সঙ্গে মেয়ের এই দূরত্বের গভীরতা কতটা, তা ফের স্পষ্ট হয় সুরির হাই স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে। জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে মেয়ে সুরির পাশে উপস্থিত ছিলেন না টম ক্রুজ। তার পরিবর্তে সেই দিনগুলোতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পপ তারকা টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’-এর কনসার্ট উপভোগ করতে দেখা যায় এই হলিউড তারকাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাফপ্যান্ট পরে, পায়ের ওপর পা তুলে নেতানিয়াহুর সাথে বৈঠক করল

1

আন্দোলনের মধ্যে বার্গার খেয়ে পদ হারালেন ককরোচ জনতা পার্টির ম

2

মানব পাচারকারীদের দমন করতে হবে : রুহুল কবির রিজভী

3

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

4

ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানাল পাকিস্তানি

5

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

6

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

7

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

8

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গ

9

হরমুজ প্রণালি ইস্যুতে নিজেদের শক্ত অবস্থানেই অনড় ইরান

10

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

11

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

12

পর্দায় নয়, পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে টাইগার শ্রফের

13

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের

14

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

15

জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার

16

এক মুহূর্তেই শেষ ১৩ প্রাণ, হিমাচলে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল

17

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভ

18

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

19

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

20