Jahirul Hasan
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজেকে যে পরিচয়ে দেখতে চান রণবীর

নিজেকে বলিউডের অভিনেতা হিসেবে নয়, বরং ভারতীয় অভিনেতা হিসেবেই পরিচয় দিতে স্বচ্ছন্দ রণবীর কাপুর। হিন্দি চলচ্চিত্রজগতের পরিচিতি বোঝাতে বহুল ব্যবহৃত ‘বলিউড’ শব্দটি তার পছন্দ নয়। অভিনেতার মতে, শব্দটি মূলত হলিউডের অনুকরণে তৈরি। এর পরিবর্তে তিনি ভারতীয় সিনেমার একজন প্রতিনিধি হয়ে উঠতে চান।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এমন ভাবনার কথা জানান রণবীর। লন্ডনে আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর প্রচারে গিয়ে সাক্ষাৎকারটি দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছবির সহশিল্পী সাই পল্লবী ও যশ।

রণবীরের কাছে অবশ্য এসব পরিচয়ের চেয়ে বড় হয়ে উঠেছে ভারতীয় সিনেমার সামগ্রিক পরিচয়। তিনি বলেন, ‘আমি ভারতীয় সিনেমার একজন প্রতিনিধি হতে চাই। আমরা এমন একটি দেশ থেকে এসেছি, যেখানে বিভিন্ন সংস্কৃতি, ভাষা ও রাজ্য রয়েছে। কিন্তু দিন শেষে আমরা সবাই শিল্প সৃষ্টির জন্য কাজ করছি। আর শিল্পই মানুষকে একত্র করে। শিল্পের কোনো সীমানা নেই।’

নিজের বক্তব্যের ব্যাখ্যায় অভিনেতা আরও জানান, কোনো গল্প যদি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের শিকড় থেকে উঠে আসে এবং তা যথাযথভাবে তুলে ধরা যায়, তাহলে সেই গল্প বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছাতে পারে। এ প্রসঙ্গে ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’, কোরীয় চলচ্চিত্র এবং ‘লাইফ ইজ বিউটিফুল’-এর উদাহরণ দেন তিনি।

রণবীরের মতে, আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোই হতে পারে চলচ্চিত্র নির্মাণের অন্যতম লক্ষ্য। তবে সেই প্রচেষ্টায় নিজস্ব গল্প বলার ধরন ও সংস্কৃতির স্বকীয়তা বিসর্জন দেওয়া উচিত নয়। বিশ্বজুড়ে দর্শকের মন জয়ের জন্য অন্ধভাবে তাদের রুচি অনুসরণ করার চেয়ে নিজের সংস্কৃতির প্রতি বিশ্বস্ত থেকে গল্প বলাকেই বেশি গুরুত্ব দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করবেন এমবাপে, ভোট পাওয়ার

1

বাবার জানাজায় উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

2

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

3

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেত

4

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকার

5

লোহিত সাগর হয়ে বিকল্প রুটে জ্বালানি রফতানি অব্যাহত সৌদির

6

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় রিয়াল মাদ্রিদ তারকাকে জরিমানা

7

দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত আনলো বিজিবি

8

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট

9

ব্যাটিংয়ে নামতে পারবেন তো স্ট্রেচারে মাঠ ছাড়া হৃদয়?

10

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে : চিফ হুইপ

11

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

12

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

13

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অলি আহমেদের অভিনন্দন

14

বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের উন্নয়ন পরিকল্পনার অ

15

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

16

বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরি

17

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

18

পর্তুগাল কোচের সঙ্গে রোনালদোর মনোমালিন্য নিয়ে মুখ খুললেন মদর

19

নিজেকে সর্বকালের সেরা মনে করেন না কোহলি

20