Jahirul Hasan
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ম্যানসিটি সমর্থকদের আবারও মাঠে ‘কলা’ নিয়ে আসতে বললেন কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগের ১০০টিরও বেশি আর্থিক নীতিমালা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। এখন শাস্তি ঘোষণা না করলেও, স্বাধীন তদন্ত কমিশনের সেই রায়ের বিরুদ্ধে তারা আপিল করেছে। এই পরিস্থিতিতে মাঠের ফুটবলে ক্লাব-ফুটবলার-সমর্থক সবার মাঝে ঐক্য তৈরির লক্ষ্য হিসেবে ম্যাচ চলাকালে ওড়ানো হয় কলা আকৃতির বেলুন!

এটি মূলত আশির দশকের শেষদিকে একটি ঐতিহ্যকে ফিরিয়ে আনার প্রচেষ্টা, যখন ইংরেজ ফুটবলের এক কঠিন সময়ে সমর্থকরা ম্যাচে কলা ও অন্যান্য বাতাসভর্তি জিনিসপত্র নিয়ে আসতেন। ওই ধারণাটি ‘১৮৯৪’ নামক সমর্থক গোষ্ঠী দ্বারা প্রচারিত হয়েছিল এবং এটি ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে ক্লাবের কোনো মতভেদ তৈরি হলে খেলায় আনন্দ ফিরিয়ে আনার একটি ইঙ্গিত। গত সপ্তাহে গোষ্ঠীটি এক টুইট বার্তায় বলেছিল, ‘এই ভক্তরা সবসময় একটি রোলারকোস্টারের মধ্য দিয়ে গেছে।’

মাঠে দলের কঠিন সময়েও পরিবেশকে প্রাণবন্ত রাখতে ম্যানচেস্টার সিটির সমর্থকরা ম্যাচে এমন কলা নিয়ে যেতেন। দীর্ঘ বিরতির পর আবারও ফিরে এসেছে সেই দৃশ্য। এই পরিস্থিতিতে মাঠের পারফরম্যান্সে খেলোয়াড় ও কোচের মধ্যে ঐক্য দেখা গেছে। একইসঙ্গে সমর্থকরাও দেখিয়েছেন নিজেদের দৃঢ়তা ও ক্লাবের প্রতি আনুগত্য। 

দোষী সাব্যস্ত হওয়ার পর নিজেদের প্রথম ম্যাচে লিভারপুলের মাঠে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছিল এনজো মারেসকার দল ম্যানসিটি। সেই ম্যাচে সমর্থকদের কলা নিয়ে হাজির হওয়াকে বাইরের তীব্র সমালোচনার মুখে ক্লাবের প্রতি সমর্থকদের অবস্থানের শক্তিশালী প্রতীক হিসেবে দেখছেন ইতালিয়ান এই কোচ।

আজ (শনিবার) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ইপচউইচ টাউনের বিপক্ষে খেলবে ম্যানসিটি। ওই ম্যাচেও কলার বেলুন নিয়ে আসার আহ্বান জানালেন কোচ মারেসকা, ‘এটা খুবই সুন্দর। কলার পেছনের ইতিহাস আমি জানতাম না। তবে আশা করছি আগামীকাল স্টেডিয়ামে অনেক কলা দেখতে পাব। আমার মনে হয় এটি সমর্থক এবং স্টেডিয়ামে থাকা সবার জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করে।’

ক্লাবকে ঘিরে চলমান বিতর্কময় পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করার কথা জানিয়ে মারেসকা বলেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি, এই আলোচনা-সমালোচনার পর সমর্থক, ক্লাব ও দলকে আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ মনে হচ্ছে। আমার চার সন্তান। তারাও ইতোমধ্যে আমার কাছে কলা চেয়েছে। আগামীকাল তারা স্টেডিয়ামে থাকবে। দেখা যাক কী হয়।’

মাঠের বাইরের পরিস্থিতিতে কোনো চাপ নেই বলেও জানিয়েছেন ৪৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ, ‘আমি অনেকবার বলেছি, বাইরের পরিস্থিতি নিয়ে আমি কোনো ধরনের চাপ অনুভব করি না। কারণ বিষয়টি আমার নিয়ন্ত্রণে নেই। আমি শুধু পরবর্তী ম্যাচটি কীভাবে জেতা যায়, সেদিকেই মনোযোগ দিই। আসন্ন ম্যাচটিও তিন পয়েন্টের লড়াই, অ্যানফিল্ডের ম্যাচের মতোই। তাই আমাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখা এবং আরেকটি জয় পাওয়ার চেষ্টা করা গুরুত্বপূর্ণ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ড আরও বা

1

শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি

2

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত বুরকিনা ফাসোর দলটি ছিল অ

3

নতুন পে-স্কেল আসার পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের গতিবেগ বাড়বে

4

আজ এইচএসসিতে অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০

5

নিজেকে সর্বকালের সেরা মনে করেন না কোহলি

6

‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’

7

বাংলাদেশকে রিভিউ নিতে বলে সাবেকদের তোপের মুখে স্মিথ

8

মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

9

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূন্য: চরম

10

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, দেড় শতাধিক অভিবাসী উদ্ধার

11

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ

12

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়

13

মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদ

14

আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের আরেকটি ইউনিট

15

ন্যাটোর আদলে তুর্কি-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট, যুক্ত হচ্

16

আরেকটি এশিয়ান কাপের ড্র, বাংলাদেশের খেলা আরব আমিরাতে

17

মালদ্বীপ সরকারকে বাংলাদেশি আম উপহার

18

ক্যাটরিনাকে নিয়ে কটাক্ষকারীদের কড়া জবাব দিলেন সালমান খান

19

আইসিসির স্বীকৃতি পেতেই পাকিস্তানের সাবেক তারকাকে কোচ করল এনপ

20