Jahirul Hasan
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টাইন তারকা, ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা


বিশ্বকাপ ফাইনাল খেলার চারদিনের ব্যবধানে স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস। সেখানে ১-০ গোলের জয়ে অবদান রেখে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন বিশ্বকাপ ফাইনাল নিয়ে চলমান ‘ষড়যন্ত্র তত্ত্ব’ এবং জাতীয় দলে নিজের ভবিষ্যত নিয়ে।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস প্রথমে বিশ্বকাপে পাঁজরের চোট এবং সেই অবস্থায় বোকা জুনিয়র্সে ফেরার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রথম কয়েকটা দিন খুব কঠিন ছিল, কারণ আমার পাঁজরে ফাটল ধরা পড়ে। এখন অনেক ভালো আছি। মিশরের বিপক্ষে ম্যাচের পর প্রথম কয়েকদিন তীব্র ব্যথা ছিল। পরে ট্রমাটোলজিস্টদের সহায়তায় যতটা সম্ভব সেটি সামলে খেলেছি।’

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ছড়িয়ে পড়া নানা ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়েছেন পারেদেস। মূলত ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসির দেওয়া একটি বক্তব্যকে ঘিরে চলছে নানা জল্পনা। ভাইরাল হওয়া ভিডিওতে মেসিকে বলতে শোনা যায়, ‘আরে, সবাই শান্ত হও। চলো আমরা শান্ত থাকি, শান্ত হও। চলো শুধু খেলার কথা ভাবি, ঠিক আছে? শান্ত থাকো। চলো আমরা সবকিছু ভুলে যাই, সবকিছু ভুলে যাই। চলো শুধু খেলি, এসো, শুধু খেলায় মনোযোগ দিই।’

মেসির সেই বক্তব্য এবং ম্যাচে আর্জেন্টিনার অনাকাঙ্ক্ষিত পারফরম্যান্স মিলিয়ে নানা সমীকরণ মেলাচ্ছেন ভক্তদের কেউ কেউ। যদিও সেসব সন্দেহ উড়িয়ে দিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি, সহকারী কোচ রবার্তো আয়ালা এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। একই পথ অনুসরণ করলেন পারেদেসও, ‘বিশ্বকাপের আগে, চলাকালে এবং পরে যা যা বলা হয়েছে...এসব যদি শুনতে থাকি, তাহলে পাগল হয়ে যেতে হবে।’

ফাইনাল শেষে স্প্যানিশ ফুটবলারদের সঙ্গে মারামারিতে জড়ানো এই তারকা বলেন, ‘আমরা দুর্দান্ত একটি বিশ্বকাপ খেলেছি। ফাইনালে স্পেন আমাদের চেয়ে ভালো ছিল। তারাই যোগ্য চ্যাম্পিয়ন। গত আট বছরে আমরা যা করেছি, এখন সেটাই উপভোগ করার সময়। এটি ছিল অসাধারণ একটি অধ্যায়। এর অংশ হতে পেরে আমি গর্বিত। পরে নিশ্চয়ই সবকিছু আরও গভীরভাবে উপলব্ধি করব।’

বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা ভুলতে সময় লাগবে বলেও জানান পারেদেস, ‘এই কষ্ট কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। আমরা অনেক বড় অর্জন করেছি, কিন্তু বিশ্বকাপের ফাইনাল হারার যন্ত্রণা দীর্ঘদিন থাকবে, কারণ আমরা আবারও খুব কাছাকাছি গিয়েছিলাম। তারপরও আমাদের অর্জনগুলো উপভোগ করতে হবে। এত দীর্ঘ সময় ধরে যে মান ধরে রেখেছি, সেটা সহজ নয়। ফাইনাল হারলেও মানুষ আমাদের সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়েছে। সেটি আমাদের জন্য খুবই তৃপ্তির এবং সেই কারণেই আমি খুশি।’

এরপর আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয় পারেদেসের কাছে। জবাব দিতে গিয়ে নিজের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তার কথা বললেন তিনি, ‘অনেকেরই এখন ভাবতে হবে, তারা চালিয়ে যাবে কি না। এটি ছিল অসাধারণ একটি যাত্রা, আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু অর্জন করেছি। এই মান ধরে রাখা খুব কঠিন হবে। দলকে একইভাবে ধরে রাখতে হলে অনেক বিষয় বিবেচনা করতে হয়। কোচের সঙ্গে কথা বলতে হবে এবং শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

‘(নিজের ভবিষ্যত নিয়ে) আমি নিজেও জানি না। এটি একটি প্রক্রিয়া। আগে সবকিছু হজম করতে হবে, ভালোভাবে ভাবতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে’, আরও যোগ করেন পারেদেস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত

1

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

2

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

3

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

4

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

5

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

6

বান কি মুনের পর সিরিয়ায় জাতিসংঘের মহাসচিব

7

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন

8

বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

9

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি

10

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে

11

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্

12

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

13

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‌‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়

14

বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্

15

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা

16

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্র

17

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

18

কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প

19

যুক্তরাষ্ট্র থেকে দে‌শে পাঠা‌নো হ‌লো আরও ২৩ বাংলাদেশিকে

20