Jahirul Hasan
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পেরুর ১১ নাগরিক নিহত, ১১৪ জন নিখোঁজ


রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সংঘাতে অংশ নিয়ে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর ১১ জন নাগরিক নিহত হয়েছেন এবং নিখোঁজ অবস্থায় আছেন আরও ১১৪ জন। গত কাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “দাপ্তরিক তথ্য অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত অংশ নিয়েছেন ৪৫৯ জন পেরুভিয়ান নাগরিক। তাদের মধ্যে নিহত হয়েছেন ১১ জন এবং নিখোঁজ অবস্থায় আছেন কমপক্ষে ১১৪ জন এবং ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দি অবস্থায় আছেন ৩ জন। বাকি নাগরিকদের মধ্যে ৩১ জনকে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।”

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত জুলাই মাসে দুই দেশের দূতাবাসের তত্ত্বাবধানে মোট ৪ জন নাগরিক ফিরে এসেছেন পেরুতে। তাদের মধ্যে ২ জন শারীরিকভাবে বেশ আহত ছিলেন।

বিবৃতিতে নাগরিকদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ভুয়া চাকরির প্রস্তাবের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, এসব চাকরির প্রস্তাব আসলে মানবপাচারকারীদের ফাঁদ।

বিদেশি সেনাবাহিনীতে যোগ দিতে হলে নাগরিকদের সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক বলে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও বলা হয়েছে, যেসব গ্যাং এই মানবপাচারের সঙ্গে জড়িত, নাগরিকরা যেন তাদের ব্যাপারে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন।

যেসব নাগরিক দেশে ফিরে আসতে চান, তাদের রাশিয়ায় পেরুর দূতাবাস কিংবা পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’র দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

পেরুর জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া পেরুভিয়ানদের পরিবারগুলো লিমায় অবস্থিত রুশ দূতাবাসের বাইরে জড়ো হয়ে তাদের আত্মীয়দের, বিশেষ করে যারা আহত হয়েছেন, তাদের পেরুতে ফিরিয়ে আনার এবং কর্তৃপক্ষকে তাদের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার দাবি জানিয়েছে।

পরিবারগুলোর একজন মুখপাত্র বলেছেন, তারা এমন তথ্য পেয়েছেন যা থেকে বোঝা যায় যে অন্তত ১৫০ জন পেরুভিয়ান নিহত হয়েছেন, তবে তিনি জোর দিয়ে বলেন যে এই সংখ্যাটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাঘ দিবস আজ

1

ব্যবসায়িক মূল্যে নতুন উচ্চতায় আইপিএল

2

জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোন অংশে কম নয়: রিজভী

3

ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বু

4

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

5

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

6

আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্

7

বেনফিকাকে টপকে পর্তুগালের সবচেয়ে সফল ক্লাব পোর্তো

8

‘বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ

9

প্রয়োজন হলে দিল্লি যাব, ককরোচদের আন্দোলনে যোগ দেব: মমতা

10

‘ফিফার পরবর্তী প্রধানকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে’

11

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত খায়রুল বাসার

12

ভিনিসিয়ুসকে রাখ চায় মাদ্রিদ, তবে বেতন বাড়াতে অনিচ্ছুক

13

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

14

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

15

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

16

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

17

মালদ্বীপ সরকারকে বাংলাদেশি আম উপহার

18

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

19

উত্তেজনা পেরিয়ে বেরোবিতে সম্প্রীতির বার্তা, একসঙ্গে উপাচার্

20