Jahirul Hasan
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন-বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন বিপ্লবী গার্ডের


যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের ভূপাতিত করা ড্রোন ও যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। যারমধ্যে মার্কিনিদের অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমানও আছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এরপর টানা ৪০দিন যুদ্ধ চলে। এ সময় মার্কিনি ও ইসরায়েলিদের ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করে বিপ্লবী গার্ডের এরোস্পেস ইউনিট।

ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ আজ শুক্রবার (৭ আগস্ট) জানিয়েছে, আজই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে। যেটি ‘রমজানের যুদ্ধের’ সময় ভূপাতিত করা হয়েছিল।

এই ধ্বংসাবশেষের মধ্যে আছে পাইলটের আসন, ক্যানোপি কভারের অংশ এবং বিমানের রাডারের কিছু অংশ।

এছাড়া মার্কিনি ও ইসরায়েলিদের মিসাইলের ধ্বংসাবশেষও প্রদর্শনীতে ছিল।

বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহাবি তাসনিম নিউজকে বলেছিলেন, গত বছরের ১২ দিনের যুদ্ধের পর ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে নজর দেয়। এ সময় জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। আর এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা সেই প্রতিরক্ষা ব্যবস্থারই একটি সফলতা।

সূত্র: তাসনিম নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

1

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্ন

2

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

3

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানে

4

এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

5

হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান!

6

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

7

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র :

8

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

9

দেশে আসেন দেখা হবে রাজপথে

10

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

11

পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ

12

মার্কিন সেনাদের থেকে বেসামরিকদের দূরে থাকতে বলল বিপ্লবী গার্

13

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌ

14

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

15

বিজেপি সোনার বাংলাকে কারাগারে পরিণত করেছে : মমতা

16

স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্

17

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে

18

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদে

19

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত

20