Jahirul Hasan
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জা‌নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে ক‌য়েকজন সাংবা‌দি‌কের স‌ঙ্গে আলাপকা‌লে এ কথা ব‌লেন তি‌নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নাগ‌রি‌কের মরদেহ শনাক্ত করা গে‌ছে। এ‌দের ম‌ধ্যে ৪ জন একই প‌রিবা‌রের সদস্য। অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

পরিবার চাইলে নিহত‌দের মর‌দেহ দে‌শ আনার খরচ সরকার বহন করবে ব‌লেও জানান শামা ওবা‌য়েদ।
কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ বাংলা‌দে‌শির মৃত্যুর তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নায়, এ যাবৎ এ অগ্নিকাণ্ডে মোট নয় জন মারা গিগেছেন। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। এরা হলো, সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন এবং তাদের ছেলে শর্ণশিষ দত্ত নিহত হয়েছেন। এছাড়া দেবাশীষের শ্বশুর আকরাম আলীও ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু। তার বাড়ি সাভারের আমিনবাজার বেগুনবাড়িতে।

এদিকে দুর্ঘটনার পর উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনায় আহত ছয় জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

1

ফিফা সভাপতির ওপর আস্থা হারিয়ে এবার পদত্যাগ করলেন শান্দোর চ্য

2

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংল

3

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে

4

‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

5

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

6

পূর্বঘোষণা ছাড়াই ভেদরগঞ্জ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য

7

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

8

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’

9

ড্রয়ের চিন্তা নয়, অস্ট্রেলিয়াকে হারাতেই হবে: অ্যালান ডোনাল্ড

10

ওমানের শ্রমবাজার খোলার প্রচারণা বিভ্রান্তিকর, অর্থ না দেওয়ার

11

সুনেরাহর প্রার্থনা : কোনো বহুরূপীকে নিকটে আসতে দিয়ো না

12

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

13

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

14

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

15

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের নির

16

২০১১ থেকে ২০২৬, বার্সার ছোঁয়াতেই বিশ্বজয় স্পেনের

17

১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

18

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

19

পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ

20