Jahirul Hasan
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসির সম্ভাব্য অবসর নিয়ে কথা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান


আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছে হতাশায়। দারুণ পারফরম্যান্সে একের পর এক বাধা পেরিয়ে টানা দ্বিতীয় ফাইনালে উঠলেও অপ্রত্যাশিতভাবে বাজে খেলে হেরে যায় স্পেনের কাছে। তবে পুরো টুর্নামেন্টে দলের অধিনায়ক লিওনেল মেসি ছিলেন সমহিমায় উজ্জ্বল। বিশ্বকাপ শেষ হওয়ার পর তার সম্ভাব্য অবসর নিয়ে  শুরু হয় জল্পনা-কল্পনা। এনিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া।

মেসির ভবিষ্যৎ নিয়ে আশ্বস্ত করে তাপিয়া বলেছেন, তাদের অধিনায়কের সম্ভাব্য অবসর নিয়ে তাড়াহুড়ো করা যাবে না। টিওয়াইসি স্পোর্টস-এর সঙ্গে আলাপে তিনি বলেন, মেসি খেলা চালিয়ে যাবেন কি না তা ‘সম্পূর্ণ তার ইচ্ছার ওপর নির্ভর’ করছে এবং তিনি মনে করিয়ে দেন, গত বিশ্বকাপের আগেও তার টুর্নামেন্টে অংশগ্রহণ অনিশ্চিত ছিল।

তাপিয়া বলেছেন, ‘এটা (অবসর) একেবারে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাকে আমাদের একা ছেড়ে দেওয়া উচিত। ২০২২ সালেও আমরা জানতাম না সে ২০২৬ বিশ্বকাপে খেলবে কি না। সে বলেছিল একটা করে ম্যাচ ধরে ধরে এগোবে। আমি মনে করি বিশ্বকাপে আমরা লিওর সেরা না দেখলেও দুর্দান্ত সংস্করণ দেখেছি। তাকে ফুটবল খেলা উপভোগ করতে দেওয়া উচিত আমাদের। তারপর তাকেই তার মতো করে সঠিক সিদ্ধান্ত নিতে দিন।’ 

আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসি আট গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন। স্মরণীয় রাত কেটেছে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে। এছাড়া সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মেসির বিশ্বকাপ নিয়ে তাপিয়ার মূল্যায়ন, ‘লিওর জন্য এটা ছিল দারুণ একটি বিশ্বকাপ। আমরা অনেক উপভোগ করেছি এটা। আমাদের গর্ব করা উচিত। প্রতিটি মুহূর্ত আমি উদযাপন করেছিলাম। নিঃসন্দেহে বিশ্বকাপে সে এই গ্রুপের অগ্রপথিক ছিল। তার বিশ্বকাপ পারফরম্যান্স বিশ্লেষণ করলে, আমার জন্য সে ছিল সেরা খেলোয়াড়। ম্যাচের পর ম্যাচ রেকর্ড ভেঙেছে।’

শেষে তাপিয়া স্বীকার করেন যে মেসির সঙ্গে বিশ্বকাপের স্মৃতি হিসেবে তিনি ‘প্রতিটি ম্যাচের পরের প্রতিটি আলিঙ্গন’ সযত্নে লালন করবেন। তিনি বলেন, ‘খেলার পর যখনই আমাদের দেখা হতো, সেই মুহূর্তগুলোই ছিল আসল। আমাদের মধ্যকার এই স্নেহ ও সম্পর্ক আমি ধরে রাখব।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

1

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

2

ভিনিকে আর এক ইউরোও বেশি দিতে রাজি নয় রিয়াল!

3

বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে

4

আবারও ইতালির কোচ হলেন মানচিনি

5

ছক্কা মেরেও ফাইনাল নিয়ে কুলাসেকারার সঙ্গে কথা বলেননি ধোনি

6

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্তে কোনো চাপ ছিল না : তদন্ত

7

হরমুজ প্রণালি অবরুদ্ধ রাখতে স্পিড বোটেই ভরসা ইরানের

8

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিন ঘিরে বড় সিদ্ধান্ত আর্জেন্ট

9

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

10

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

11

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

12

ভয়াবহ দুর্ঘটনার শিকার মেঘলা মুক্তা, রয়েছেন আইসিইউতে

13

উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতু

14

পাঁচ দিন ভারি বৃষ্টির আশঙ্কা, রাজধানীতে তাপমাত্রা কমার সম্ভা

15

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

16

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

17

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ ক

18

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব

19

মেসির শোকে সুয়ারেজের হৃদয়ছোঁয়া সমবেদনা

20