প্রিন্ট এর তারিখঃ Oct 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
লা লিগায় নিজেদের পক্ষে প্রথম কোনো দল পেল ৬০০ পেনাল্টি

সেভিয়ার বিপক্ষে কিলিয়ান এমবাপে জোড়া গোল করেছেন। ৪-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। গতকাল ফরাসি ফরোয়ার্ড তার দ্বিতীয় গোল করেছেন পেনাল্টি থেকে পানেনকা শটে।
ওই পেনাল্টিতে অনন্য এক মাইলফলকে নাম লিখল রিয়াল। ৬৩তম মিনিটে রেফারি মাতেও বুসকেটস ফেরার পেনাল্টির বাঁশি বাজান। সেভিয়া ডিফেন্ডার আন্দ্রেস কাস্ত্রিন ফাউল করেন এমবাপেকে। আর এটি ছিল লিগে রিয়ালের পক্ষে যাওয়া ৬০০তম পেনাল্টি। লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে নিজেদের পক্ষে ৬০০ পেনাল্টি পেল মাদ্রিদ ক্লাব।
স্প্যানিশ ফুটবলের ইতিহাসে রিয়াল নিজেদের পক্ষে পাওয়া পেনাল্টি থেকে ৪৬৪ গোল করেছে। ক্লাবটিতে সবচেয়ে বেশি ৬৯টি পেনাল্টি কিক নেন ক্রিশ্চিয়ানো রোনালদোর, এর মধ্যে ৬০টিতে গোল করেছেন তিনি।
৩২টি পেনাল্টি শট নিয়ে দ্বিতীয় স্থানে করিম বেনজেমা, যার মধ্যে ২৬টি তিনি জালে পাঠান। এমবাপে গতকাল ১৮তম পেনাল্টি নিয়ে ১৫ গোল করলেন। সার্জিও রামোস ১৭টি ও ভিনিসিয়ুস জুনিয়র ৯টি পেনাল্টি নিয়ে গোল করেছেন যথাক্রমে ১৬ ও ৭টি।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।