
স্টাফ রিপোর্টার
এখন আর ভাষা শিক্ষার জন্য সুদূর জাপানে যেতে হবে না । এখন নিজের বাড়িতে থেকেই সুদুর জাপানের রাষ্ট্রীয় ভাষা ( জাপানি ভাষা ) শিখতে পারবেন । নিতে পারবেন নার্সিং ও সেলাই প্রশিক্ষণ । এখন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আপনি নিতে পারবেন মানসম্মত এসব প্রশিক্ষণ । " ফয়জুল শিরীন ট্রেনিং সেন্টারের নিবন্ধন সনদ ও অনুমোদন লাভ " উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল " অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান উপাধ্যাক্ষ ( অবঃ ) মোঃ ফয়জুল ইসলাম এ কথা বলেন ।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন কোন ধরনের প্রশিক্ষণ নিতে আর ঠাকুরগাঁওয়ের বাইরে যেতে হবে না, হোক তা জাপানি ভাষা শিক্ষা , নার্সিং ট্রেনিং বা সেলাই শিক্ষা । এখন থেকে এই পীরগঞ্জে শিক্ষার্থীরা এসব প্রফেশনাল ট্রেনিং ও শিক্ষা গ্রহণ করতে পারবেন। এইসব শিক্ষায় ট্রেনিং নিয়ে তারা দেশের বিভিন্ন স্থান সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্ম সংস্থান করে খেতে পারবেন ।
এ সময় বক্তারা বলেন, কোন কিছু স্থাপন করতে হলে নানা ধরনের প্রতিবন্ধকতা আসে। তা উপেক্ষা করে এবং উদ্দীপনা ও সৎ সাহস নিয়ে এগিয়ে গেলে সব কিছুই সাধন করা সম্ভব । চলার পথে কোন কিছুই বাধা হয়ে থাকতে পারে না । বক্তারা বলেন, উদ্যোক্তাসহ বিভিন্ন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ গ্রহণ করতে ঠাকুরগাঁও জেলার বাইরে ঢাকা সহ বিভিন্ন জেলায় যেতে হয়। এখন আর সেই সমস্যা থাকবে না ।
বক্তারা বলেন , প্রশিক্ষণার্থীরা এখন নিজের বাড়িতে থেকেই " ফয়জুল শিরীন ট্রেনিং সেন্টার " এ প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।
উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম বলেন, আগামীতে এখানে আরবি শিক্ষার ব্যবস্থা করা হবে । যেন এই এলাকার মানুষ বাইরে গিয়ে আরবি ভাষাতেও কথা বলতে পারেন, একই সঙ্গে কর্মক্ষেত্রেও এই ভাষার প্রয়োগ করতে পারেন।
উল্লেখ্য উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম বলেন , আমাদের ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় । তিনি মন্ত্রী থেকে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত গর্ববোধ করছি। এ সময় আরো উল্লেখ করেন, বর্তমানে
আমাদের ঠাকুরগাঁও জেলায় কোন মন্ত্রী নেই। তাই তিনি মাননীয় সাংসদ জাহিদুর রহমান জাহিদ এমপি মহোদয় কে ঠাকুরগাঁওয়ের মন্ত্রী হিসেবে দেখার জন্য আশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া কামনা করেন ।
পীরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব একরামুল হক বলেন, সাধারণ মানুষের উপকারের জন্য প্রয়োজনীয় যা যা করা দরকার, জনাব ফয়জুর ইসলাম তাঁর ভাবনায় প্রকাশ করেছেন। তিনি বলেন আমাদের রেমিটেন্স যোদ্ধাদের আমরা যেন দক্ষ করে গড়ে তুলতে পারি তাই আরো বিভিন্ন পদক্ষেপ নেয়া জরুরি। তিনি এলাকায় উন্নয়নমূলক আরো প্রতিষ্ঠান স্থাপনের জন্য আহ্বান জানান।
রাণীশংকৈল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব তাজুল ইসলাম বলেন, মানুষ বেঁচে থাকে তাঁর কর্মগুণে , তিনি বলেন, খোরশেদ আলী স্যার বেঁচে আছেন তার কর্ম গুণে, তাঁর চেয়েও উত্তর ডিগ্রি প্রাপ্ত তাঁর অনেক ছাত্র রয়েছেন, তারপরও তিনি সকলের মাঝে কর্মগুণে বেঁচে রয়েছেন। ঠিক তেমনিভাবে ফয়জুল ইসলাম স্যার সকলের মাঝে তাঁর কর্ম গুণে বেঁচে থাকবেন ।
তিনি ফজল ইসলাম স্যারের উদ্দেশ্যে বলেন, আপনি দীর্ঘজীবী হোন, মানুষের জন্য নিবেদিত হন। নিঃস্বার্থভাবে এলাকার মানুষের জন্য কাজ করতে থাকুন। আপনি মানুষকে ভাষা শিক্ষা দিতে চান তা নিঃস্বার্থে অবশ্যই প্রশংসার। আপনি কখনো পিছপা হবেন না ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুস সোবহান, বাবুল আহমেদ প্রমুখ।